‘সোশ্যাল মিডিয়ার আগে নারীদের জন্য সময়টা কঠিন ছিল’
বলিউডে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তবে ক্যারিয়ারের শুরু থেকে তিনি নিজে এ ধরনের কোনো অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হননি বলে জানিয়েছেন।
তার ভাষ্য, সোশ্যাল মিডিয়ার আগে ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য সময়টা তুলনামূলক কঠিন ছিল।
সম্প্রতি হটারফ্লাই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচসহ ইন্ডাস্ট্রিতে নারীদের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শ্রেয়া। তিনি জানান, মাত্র ১৩ বছর বয়সে ক্যারিয়ার শুরু করায় তার বাবা-মা সবসময় তার সঙ্গে থাকতেন। ফলে কেউ তার সঙ্গে অস্বস্তিকর কোনো আচরণ করার সাহস পেতেন না।
শ্রেয়া বলেন, ‘এখন সময়টা কিছুটা ভালো। সোশ্যাল মিডিয়ার আগে ইন্ডাস্ট্রিতে নারীদের জন্য সময়টা কঠিন ছিল। আমি খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলাম। তাই আমার বাবা-মা সবসময় আমার সঙ্গে বিভিন্ন জায়গায় যেতেন।
ফলে কেউ কিছু বলতে চাইলেও সাহস পেত না।’
শ্রেয়া ঘোষালের ক্যারিয়ার শুরু হয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে। এরপর সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমায় গান গেয়ে বলিউডে অভিষেক হয় তার। সিনেমাটিতে তার কণ্ঠে ‘বৈরি পিয়া’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গানটিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই ও শাহরুখ খান।
সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে নারী-পুরুষের পারিশ্রম্যের ব্যবধান নিয়েও কথা বলেন শ্রেয়া। এ ক্ষেত্রে শুধু লিঙ্গের ভিত্তিতে পারিশ্রম্য নির্ধারিত হয়—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন।
শ্রেয়া বলেন, ‘এটা লিঙ্গভিত্তিক বিষয় নয়। ছেলেরাও এর মুখোমুখি হয়। ক্যারিয়ারের শুরুতে আমি বিনা পারিশ্রমিকেও অনেক গান গেয়েছি। এ নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘অরিজিৎ সিং এত টাকা পারিশ্রমিক পান—এমন কথা বলা হয়, কিন্তু বিষয়টি পুরোপুরি সত্য নয়। বর্তমানে ইন্ডাস্ট্রির সব ভালো গায়ক-গায়িকাই অনেক কাজ বিনা পারিশ্রমিকে করেন। আবার কোনো কাজের ক্ষেত্রে যথাযথ পারিশ্রম্য দাবি করার কারণ থাকলে তারা বড় অঙ্কের পারিশ্রমিকও নেন।’
ব্যক্তিজীবনে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি শৈশবের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় শ্রেয়া ঘোষালের। মুম্বাইয়ে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ২০২১ সালে তাদের সংসারে প্রথম সন্তান আসে। ছেলে দেবযানকে নিয়ে বর্তমানে তাদের পরিবার।
এদিকে সম্প্রতি পরিবারের সদস্য শর্মিষ্ঠা ঘোষাল ও বিশ্বজিৎ ঘোষালের সঙ্গে মুম্বাইয়ের সান্তাক্রুজ ওয়েস্টে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন শ্রেয়া। সম্পত্তির নিবন্ধন সংক্রান্ত নথি অনুযায়ী, অ্যাপার্টমেন্টটির মূল্য ২০ কোটি ৮৮ লাখ রুপি।
Aminur / Aminur
যদি একজন দর্শকও থাকেন, তবুও গানই করে যাব : জেমস
‘সোশ্যাল মিডিয়ার আগে নারীদের জন্য সময়টা কঠিন ছিল’
প্রকাশ্যে তুষির আন্ধার-এর টিজার
নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক
সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক, কী করছেন কক্সবাজারে?
প্রেক্ষাগৃহে কালিন ভাইয়ারা, ভাঙতে পারে যেসব রেকর্ড
সালমান শাহ স্মরণে টানা সাত দিন জনপ্রিয় সাত সিনেমা
‘ফ্যামিলি এক্সপ্রেস’-এ ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মান
মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া
গুমের অন্ধকার গল্পে ‘জোয়ার’ এলো অন্তর্জালে
অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী
‘দেশু ৭’-এর টিজার: সিনেমার গল্পেও দেব-শুভশ্রীর ‘পুনর্মিলন’