ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

উজানে ভারী বৃষ্টি, বাড়তে পারে কয়েক নদীর পানি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৯-২০২৬ বিকাল ৫:৩৮

উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাসের মধ্যে দেশের কয়েকটি নদ-নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে বর্তমানে দেশের সব প্রধান নদ-নদী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে।

গঙ্গা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে পদ্মার পানি রয়েছে স্থিতিশীল। আগামী পাঁচ দিন গঙ্গা ও পদ্মার পানি বাড়তে পারে। তবে এ সময়ে পানি বিপৎসীমার নিচে থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে দুধকুমারের পানি কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি বাড়তে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী এক দিন পানি স্থিতিশীল থাকতে পারে। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে এ দুই নদীর পানি বাড়ার পূর্বাভাস রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের কোনো প্রধান নদীর পানি বিপৎসীমার ওপরে নেই। তবে উজানে ভারী বৃষ্টি এবং কয়েকটি নদীর পানি বৃদ্ধির পূর্বাভাসের কারণে পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।

 

aliul / aliul

কিছু দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

উজানে ভারী বৃষ্টি, বাড়তে পারে কয়েক নদীর পানি

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন ড. খলিলুর রহমান

আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

কম্বোডিয়া থেকে ফিরলেন আরও ৩৮ বাংলাদেশি