ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ১১:৩২

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উদ্বোধনের আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই দায়িত্বভার নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এদিন, নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে স্থানীয় সময় বিকেল ৩টায় তিনি অধিবেশনের উদ্বোধন করবেন। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন খলিলুর রহমান।
এর আগে, সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন খলিলুর রহমানকে এই অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।
তার এই দায়িত্ব নেওয়ার মাধ্যমে দীর্ঘ ৪ দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদ ফিরে পেল বাংলাদেশ। এর আগে, ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এই দায়িত্ব পালন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

Aminur / Aminur

বাঁধনের ওপর হামলা চরম অমার্জনীয় ও ন্যক্কারজনক : ডেপুটি স্পিকার

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

‎ ৩০ বছরের অপেক্ষার অবসান: বেদে পল্লী পেলো খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে লাগেজ দিতে না পারলে জরিমানা করবে সিভিল এভিয়েশন

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে কুচিং

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম