ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে লাগেজ দিতে না পারলে জরিমানা করবে সিভিল এভিয়েশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৬ দুপুর ১:২০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের ব্যাগেজ ফ্লাইট নামার ১৫ মিনিট থেকে ৪০ মিনিটের মধ্যে হ্যান্ডেল করতে হবে। যদি ক্লিয়ার না করে তাদের সিভিল এভিয়েশন জরিমানা করতে পারবে।

তিনি বলেন, ইতোমধ্যে জাপানি কনসোর্টিয়াম ও সুমিতমোকে বিষয়টি জানানো হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তৃতীয় টার্মিনাল ভবনের ভেতর পরিদর্শন করে তিনি একথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।

মন্ত্রী বলেন, আমাদের আসার উদ্দেশ্য হল আমরা টার্মিনালটা উদ্বোধন করতে চাই। বিগত ফ্যাসিস্ট সরকার এটার সফটওয়্যার ওপেন করেছিল। তারা শুধুমাত্র ভবনটিকে উদ্বোধন করেছিল, ভেতরের কার্যক্রম পরিচালনার কোনো উদ্যোগ নেননি। 

তিনি বলেন, টার্মিনালটি তৈরিতে আমরা জাইকা থেকে ঋণ নিয়ে করেছি। ইতোমধ্যে সিভিল এভিয়েশনের আয় থেকে ঋণের কিস্তি পরিশোধ করা শুরু হয়ে গেছে। কিন্তু এখনো টার্মিনাল থেকে কোনো আয় আসছে না। তাই আমরা চাই দ্রুততম সময়ে টার্মিনালটি উদ্বোধন করে সীমিতভাবে কাজ শুরু হোক।

তিনি বলেন, চালুর আগেও কিছু ফ্যাক্টর আছে, যেমন স্ক্যানার। এটা কন্ট্রোল করে কাস্টমস, ইমিগ্রেশন কন্ট্রোল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবকিছু অ্যারেঞ্জ করে আমরা ডিসেম্বরে উদ্বোধনের পরিকল্পনা করছি। এরপর ধাপে ধাপে ৫ থেকে ৬ মাসের মধ্যে পুরোটা শেষ করতে পারবো বলে আশা করছি। জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে কন্ট্র‍্যাক্ট সাইনিংয়ের যেই নেগোসিয়েশন, তা আজকে থেকেই শুরু হবে। তবে ১৬ ডিসেম্বরের ডেডলাইন দেওয়া আছে তাদের। এই তারিখের মধ্যেই অপারেট করতে হবে।  

বর্তমানে কাজের যে গতি, সে অনুযায়ী এটাকে চকচকে ঝকঝকে করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধন করতে পারবো বলে আশা করছি।

এমএসএম / এমএসএম

বাঁধনের ওপর হামলা চরম অমার্জনীয় ও ন্যক্কারজনক : ডেপুটি স্পিকার

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

‎ ৩০ বছরের অপেক্ষার অবসান: বেদে পল্লী পেলো খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে লাগেজ দিতে না পারলে জরিমানা করবে সিভিল এভিয়েশন

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে কুচিং

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম