ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বেদেপল্লির ৪০ পরিবারকে খাস জমি দিলো ঢাকা জেলা প্রশাসন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৬ বিকাল ৫:৭

ঢাকার ধামরাই উপজেলার দুই গ্রামের সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এগিয়ে এসেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে ৪০টি বেদে পরিবারকে খাস জমি, বেদেপল্লির ২৫ জন সদস্যকে সেলাই মেশিন এবং সড়ক নির্মাণের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করেন প্রশাসক ফরিদা খানম।

এ সময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলার বেদে সম্প্রদায়ের পরিবারগুলোকেও সহযোগিতার আওতায় আনা হবে।

ফরিদা খানম বলেন, একটি সেলাই মেশিনের মাধ্যমে একটি পরিবারের অন্তত পাঁচ জন সদস্যের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হতে পারে। সেলাই মেশিনের পাশাপাশি বেদেপল্লির বাসিন্দাদের বাড়ির আঙিনার ফাঁকা জায়গায় ফলমূল ও সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনের প্রতিও উৎসাহিত করা হচ্ছে।

জেলা প্রশাসনের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন বেদেপল্লির সদস্যরা। তারা বলেন, খাস জমি, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা তাদের জীবনযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করবে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান তারা।

এ সময় বেদেপল্লির পক্ষ থেকে ফরিদা খানমকে একটি ব্যাগ উপহার দেওয়া হয়। উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফরিদা খানম।

aliul / aliul

গণহত্যা ও লুণ্ঠনকারীরা পার পাবে না

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধায় বছরে ঘাটতি ৩২৪ কোটি টাকা

সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বেদেপল্লির ৪০ পরিবারকে খাস জমি দিলো ঢাকা জেলা প্রশাসন

গঙ্গা-পদ্মার পানি বাড়তে পারে, সতর্কসীমায় পৌঁছানোর শঙ্কা

বাঁধনের ওপর হামলা চরম অমার্জনীয় ও ন্যক্কারজনক : ডেপুটি স্পিকার

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

‎ ৩০ বছরের অপেক্ষার অবসান: বেদে পল্লী পেলো খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে লাগেজ দিতে না পারলে জরিমানা করবে সিভিল এভিয়েশন

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

গ্যাসের সংকট কেটে গেলে বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে কুচিং