ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ইতালিতে আওয়ামী লীগের হামলা, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২৬ বিকাল ৫:৪৩

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে সেখানে বাঁধন ও তার পরিবারের ওপর হামলা করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনার পর ইতালির পুলিশের সহায়তায় নিরাপদ স্থানে পৌঁছেছেন বলে জানিয়েছেন বাঁধন। এবার ওই হামলার ঘটনায় থানায় গিয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বাঁধন জানান, তিনি ভালো আছেন। একই সঙ্গে ঘটনার পর যারা তার খোঁজ নিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বাঁধন বলেন, ‘আমার সঙ্গে গতকাল যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, বাংলাদেশের আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী বলে পরিচয় দেওয়া যারা, তারা সেটি করেছেন। সেই জায়গা থেকে প্রচুর মানুষ আমাকে ফোন করছেন, আমার খবর নেওয়ার চেষ্টা করছেন আমি কেমন আছি, কোথায় আছি, কীভাবে আছি। আমি ঠিক আছি কি না। আমি শুধু আপনাদের সবাইকে এটা বলতে চাই, আলহামদুলিল্লাহ, আমি ঠিক আছি।’

নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি আমার মাথা কখনো নত করিনি এবং সেটা করতে ভুলেও যাইনি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না। এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল রাতে আমাকে একটি নিরাপদ জায়গায় তারা পৌঁছে দিয়েছে।’

এরপর বাংলাদেশ দূতাবাস থেকেও সহযোগিতা পাওয়ার কথা জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আজকে আমাদের যে এম্বাসি আছে, বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাম্বাসেডর সাহেব, যিনি আছেন, উনি আমাকে ফোন করেছেন। এবং উনার অফিস থেকে লোক আসছে। উনাদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে।’

হামলার ঘটনায় তাদের কাছে প্রমাণ রয়েছে বলেও দাবি করেন বাঁধন। তিনি বলেন, ‘যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে এবং আমরা অলরেডি অনেকজনকে আইডেন্টিফাই করেছি।’ এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান বাঁধন। পাশাপাশি বিপদের সময় তার পাশে দাঁড়ানো দেশ-বিদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বাঁধন বলেন, ‘আমি মনে করি যে আমি একজন গর্বিত বাংলাদেশি। কারণ আমার দেশের মানুষ আমার বিপদে আমার পাশে দাঁড়িয়েছে। সেটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা।’

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিজের অবস্থানের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। বাঁধনের ভাষ্য, ‘আমি জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। যেটা আমি মনে করি, আমার জীবনে নেওয়া কিছু সঠিক সিদ্ধান্তের মধ্যে একটি। এবং আমি একজন গর্বিত জুলাই যোদ্ধা।’

বাঁধন বলেন, ‘শুধুমাত্র আমি, আমার ভাই এবং তার পরিবার, তার ছোট বাচ্চা তার যেভাবে হ্যারাসড হয়েছে, সেটার জন্য মারাত্মকভাবে আপসেট। আমার জন্য আমার ছোট ভাই, তার ওয়াইফ এবং তার তিন বছরের বাচ্চা যেভাবে অ্যাসল্টেড হয়েছে, সেটা ন্যক্কারজনক।’

সবশেষে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বাঁধন বলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।’

aliul / aliul

ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ইতালিতে আওয়ামী লীগের হামলা, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

এক দশক পর ফিরছে ‘দ্য ইনবিটুইনার্স’

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, লাইভে যা বললেন

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

মনে হয়েছে, নিজেকে শেষ করে দেই : শ্রাবন্তী

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি!

দীর্ঘ বিরতির পর নতুন রূপে ফিরছেন বিপাশা

কক্সবাজারে ফুরফুরে মেজাজে দীঘি

‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা শিশুকে নিয়ে নানা জল্পনা

অন্তঃসত্ত্বা অবস্থায় ধস্তাধস্তি, হাসপাতালে নিতে হয়েছিল এই নায়িকাকে