ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কেয়ারগিভার‌দের প্রশিক্ষণে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলা‌দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২৬ বিকাল ৬:৪১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর দপ্ত‌রে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমশক্তি স্থানান্তরসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়ার ‘টেফ’ প্রতিষ্ঠানসমূহ এবং আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও যৌথ কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তি‌নি বাংলাদেশি কেয়ারগিভারদের প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতা চান।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং এই দীর্ঘস্থায়ী সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে দেশ‌টির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেন।

হাইকমিশনার জানান, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানেও অস্ট্রেলিয়া সব সময় বাংলাদেশের পাশে থাকবে। 

হাইক‌মিশনার ব‌লেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে।

aliul / aliul

এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১

ঢাকার দুই থানায় নতুন ওসি

কেয়ারগিভার‌দের প্রশিক্ষণে অস্ট্রেলিয়ার সহযোগিতা চায় বাংলা‌দেশ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, সবার বা‌ড়ি সি‌লে‌টে

গণহত্যা ও লুণ্ঠনকারীরা পার পাবে না

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধায় বছরে ঘাটতি ৩২৪ কোটি টাকা

সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বেদেপল্লির ৪০ পরিবারকে খাস জমি দিলো ঢাকা জেলা প্রশাসন

গঙ্গা-পদ্মার পানি বাড়তে পারে, সতর্কসীমায় পৌঁছানোর শঙ্কা

বাঁধনের ওপর হামলা চরম অমার্জনীয় ও ন্যক্কারজনক : ডেপুটি স্পিকার

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

‎ ৩০ বছরের অপেক্ষার অবসান: বেদে পল্লী পেলো খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকা