বারডেম হাসপাতালের ১৬ তলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে রমনা মডেল থানাধীন বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনে এ ঘটনা ঘটে।
নিহত দিপু সুলতান রাসেল কদমতলীর রজব আলী সরদার রোড এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইমাম উদ্দিন।
রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাঈম জানান, সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে ওই ব্যক্তি নিচে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
তিনি বলেন, পরে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দিপু সুলতান রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এসআই নাঈম আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসআই আরও জানান, নিহত রাসেল মাদকাসক্ত ছিলেন। তিনি কোনো কাজকর্ম করতো না। এর আগে তিনি রিহ্যাবে ছিলেন। অনেকদিন আগে তার স্ত্রীর সঙ্গে এসব কারণে ছাড়াছাড়ি হয়। পারিবারিক কলহ এবং স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়ে এই কাজ করেছেন বলে বলে ধারণা করছি। তার ১১ বছরের একটি সন্তান রয়েছে।
aliul / aliul
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
ভারী বৃষ্টিতে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী
সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পুরে পারিবারিক কলহে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ প্রবাসীর মৃত্যু
২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
ঢাকা ছাড়ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সম্পর্ক উন্নয়নে ভূয়সী প্রশংসা
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫
রাউজানে দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উত্তর আন্দামান সাগরে লঘুচাপ, দেশের ৮ নদীবন্দরে সতর্কতা
২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস
বংশালে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু