ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৭৭, উদ্ধার ককটেল-ইয়াবা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪০টি মামলা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ১১৪, মিরপুরে ১৪৩, গুলশানে ৩৯, উত্তরা বিভাগে ৪২ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ১৩ জন রয়েছেন।
অভিযানে ২টি চাইনিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি ও ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩টি ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ সময় দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, ৭টি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড ও ৪টি ইলেকট্রনিক চিপ উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
aliul / aliul
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪