পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নিয়ে যথাযথ দায়িত্ব পালন করতে বলেন প্রধানমন্ত্রী।
পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সভায় আলোচনা হয়।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
aliul / aliul
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪