বায়তুল মোকাররমে শুক্রবার থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষ্যে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলা শুরু হচ্ছে। সকাল ১০টায় এ মেলার উদ্বোধন হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ আয়োজিত এবারের বইমেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও ইসলামী বইয়ের প্রকাশকসহ ২০৬টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলায় পবিত্র কোরআন, হাদিস, সীরাত, ইসলামী দর্শন, ইতিহাস, গবেষণা, ধর্মীয় সাহিত্য এবং শিশু-কিশোরদের উপযোগী ইসলামি গ্রন্থসহ বিভিন্ন বিষয়ের বই পাওয়া যাবে।
দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ইসলামি প্রকাশনা সংস্থা তাদের প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে। ফলে ইসলামি জ্ঞানচর্চায় আগ্রহী পাঠকেরা একই স্থানে বিভিন্ন প্রকাশকের বই সংগ্রহের সুযোগ পাবেন।
ইসলামিক ফাউন্ডেশন আশা করছে, বইমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ইসলামী জ্ঞান, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে পবিত্র কোরআন, হাদিস, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, সাম্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে মেলাটি ভূমিকা রাখবে।
মাসব্যাপী এ বইমেলায় দেশ-বিদেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিপুলসংখ্যক বইয়ের সমাহার ঘটবে বলে আশা করছে ইসলামিক ফাউন্ডেশন।
aliul / aliul
ঢাকা ছাড়ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সম্পর্ক উন্নয়নে ভূয়সী প্রশংসা
দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫
রাউজানে দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উত্তর আন্দামান সাগরে লঘুচাপ, দেশের ৮ নদীবন্দরে সতর্কতা
২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস
বংশালে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু
খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ফোন
সিদ্ধান্ত গ্রহণে তরুণদের সুযোগ সীমিত, অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান মালিক সমিতির
দক্ষিণ কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ১