ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই : কঙ্গনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ১:১১

বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সচরাচর শিরোনামে আসেন সহশিল্পীদের কটু কথা বলে কিংবা নতুন কোনো বিতর্কের জন্ম দিয়ে। তবে এবার তার সম্পূর্ণ বিপরীত এক রূপ দেখল অনুরাগীরা। তামিলনাড়ুর রাজনৈতিক উত্তাপের মাঝে দক্ষিণী তারকা তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়িয়ে নারীদের সম্মান ও অধিকার রক্ষায় কড়া বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র নেতা উদয়নিধি স্ট্যালিনের এক রাজনৈতিক সভায় ঘটে এক অপ্রীতিকর ঘটনা। সভা থেকে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় ভিড়ের মধ্য থেকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে কুৎসিত ও আপত্তিকর স্লোগান তোলা হয়।

একজন প্রথম সারির শিল্পীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ আচরণ নেটদুনিয়ায় তীব্র সমালোচনার ঝড় তোলে। এ ঘটনার পর কঠোর হুঁশিয়ারি দিয়ে বিজয়ের স্পষ্ট বার্তা, নারীদের নিয়ে যেকোনো ধরনের নোংরা মন্তব্য বা চরিত্রহননের চেষ্টা করা হলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।

তৃষা কৃষ্ণানের বিষয়টি টেনে কঙ্গনা বলেন, ‘তামিলনাড়ুতে যা ঘটেছে, তা সবারই জানা। একজন অত্যন্ত সম্মানিত শিল্পীকে অহেতুক রাজনৈতিক টানাপোড়েনে জড়িয়ে অপমান করা হয়েছে। কোনো সম্পর্কে দুই পক্ষের সম্মতি থাকলেও, কাদা ছোড়াছুড়ি ও চরিত্রহননের ক্ষেত্রে সবসময় নিশানা করা হয় নারীকেই।’

কঙ্গনার এমন সহমর্মিতা ও স্পষ্টবাদী অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। বিনোদনপ্রেমীদের মতে, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে যেকোনো নারীর সম্মানের প্রশ্নে কঙ্গনার এই প্রতিবাদী ভূমিকা সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়।

aliul / aliul

আমার মা সুস্থ ও জীবিত আছেন : রুনা লায়লার মেয়ে

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এল রোমান্টিক মুহূর্ত

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই : কঙ্গনা

সমরজিত-জয়ার মৌলিক গান ‘মনঘুড়ি’

বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যশিল্পী সমাজ

চেক বাউন্স মামলায় স্বস্তিতে রাজপাল যাদব

ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ইতালিতে আওয়ামী লীগের হামলা, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

এক দশক পর ফিরছে ‘দ্য ইনবিটুইনার্স’

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা, লাইভে যা বললেন