ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ৩:৫১

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান। যার মধ্যে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী রয়েছে। 

বুধবার (৯ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে ওমা‌নের একটি প্রতি‌নি‌ধিদল সাক্ষাৎ ক‌রেন। প‌রে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবা‌য়েদ ব‌লেন, ওমা‌নের কৃ‌ষি মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে আমা‌দের সরকা‌রের কথা হই‌ছে। ওমা‌নের একটা প্রতি‌নি‌ধি এ‌সে‌ছিল। ওমান আমা‌দের কাছ থে‌কে ৫ হাজার কৃষক এবং ৫ হাজার মৎস্যজীবী নেবে। সব মি‌লি‌য়ে ১০ হাজার নেওয়ার কথা ব‌লে‌ছে। এ নি‌য়ে একটা চু‌ক্তি সই হ‌য়ে‌ছে। 

প্রতিমন্ত্রী জানান, ওমা‌নের একটা প্রতি‌নি‌ধিদল আগামী মা‌সে আস‌বে, প্রবাসী কল্যাণ মন্ত্রণাল‌য়ের স‌ঙ্গে কথা ব‌লে এগু‌লো চূড়ান্ত হ‌বে। 

ওমা‌নের ভিসা খোলার বিষ‌য়ে সরকার কূট‌নৈ‌তিকভা‌বে চেষ্টা কর‌ছে জা‌নি‌য়ে শামা ওবা‌য়েদ ব‌লেন, ওমা‌নের ভিসা বি‌ভিন্ন কার‌ণে বন্ধ রয়েছে। বিগত সরকা‌রের সম‌য়ে এটা হ‌য়ে‌ছে। আমরা চেষ্টা কর‌ছি কূট‌নৈ‌তিক প্রচেষ্টার মাধ্যমে ওমা‌নে যেন বাংলা‌দে‌শিরা রেগুলার যে‌তে পা‌রে। 

বিস্তা‌রিত আস‌ছে...

aliul / aliul

ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধনে জালিয়াতি রোধ সহজ হবে : আইনমন্ত্রী

গঙ্গা-গড়াইয়ের পানি সতর্কসীমায় উঠার আভাস

আগস্টে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি

প্রবীণ দাতার ‘ভোগ-দখলের অধিকার সংরক্ষণসহ দান’ যুগোপযোগী পদক্ষেপ

সায়েদাবাদে দুই নারীর ঝগড়া থেকে মারামারি, প্রাণ গেল বাস হেল্পারের

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

মাদকের দখল নিতেই ইমরানকে গুলি করে হত্যা, হোতাসহ গ্রেপ্তার ৫

মহাখালীতে রংয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি