সায়েদাবাদে দুই নারীর ঝগড়া থেকে মারামারি, প্রাণ গেল বাস হেল্পারের
রাজধানীর সায়েদাবাদে দুই নারীর ঝগড়া কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারিতে ফকির আলমগীর (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় বাসের হেল্পার ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, শুক্কুর আলী নামে এক যুবকের ঘুষির আঘাতে আলমগীর রাস্তায় পড়ে যান। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে রবিউল আওয়াল জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে। বর্তমানে তারা সায়েদাবাদের করাতিটোলা এলাকায় থাকেন। তার বাবা বাসের হেল্পার হিসেবে কাজ করতেন। পাশাপাশি দিনের বেলায় ভ্যানে করে শরবত বিক্রি করতেন। তার মা টুনি আক্তার বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে খিচুড়ি বিক্রি করেন।
রবিউল জানান, মঙ্গলবার সকালে সমিতির কার্যালয়ের সামনে এক নারী ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ওই নারীর সঙ্গে তার মা টুনি আক্তারের তর্কাতর্কি শুরু হয়। পাশে আলমগীর ও রবিউলও ছিলেন। এক পর্যায়ে ওই নারীর ছেলে শুক্কুর আলী সেখানে এসে তার বাবার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় শুক্কুর তার বাবার বুকে এলোপাতাড়ি ঘুষি মারেন বলে অভিযোগ করেন রবিউল। এতে তার বাবা রাস্তায় পড়ে যান। তখন রাস্তার ওপর থাকা ভাঙা ইটের একটি অংশ বাবার মাথায় ঢুকে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অন্তু দে প্রেম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খিচুড়ি বিক্রেতা ও পান বিক্রেতার মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় রাস্তায় পড়ে ওই ব্যক্তি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গের রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
aliul / aliul
ডিজিটাল বিবাহ ও তালাক নিবন্ধনে জালিয়াতি রোধ সহজ হবে : আইনমন্ত্রী
গঙ্গা-গড়াইয়ের পানি সতর্কসীমায় উঠার আভাস
আগস্টে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি
প্রবীণ দাতার ‘ভোগ-দখলের অধিকার সংরক্ষণসহ দান’ যুগোপযোগী পদক্ষেপ
সায়েদাবাদে দুই নারীর ঝগড়া থেকে মারামারি, প্রাণ গেল বাস হেল্পারের
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
মাদকের দখল নিতেই ইমরানকে গুলি করে হত্যা, হোতাসহ গ্রেপ্তার ৫
মহাখালীতে রংয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
সেপা এবং আরসিইপি-তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলাদেশ
সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা সদস্য নিহত, আহত ১