ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২৬ দুপুর ৪:৬

আজমেরী হক বাঁধন ও নুসরাত ফারিয়া দুজনেই নিজ নিজ ক্যারিয়ারে সফল। এবার তাদের একসঙ্গে পাওয়া যাবে বড় পর্দায়। তাদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। পরিচালনা করবেন এমএইচ খোকন।


সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি চ্যানেল আই কার্যালয়ে প্রযোজকদের মধ্যে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ অনেকে।

সামাজিক সচেতনতামূলক গল্পে নির্মিত হবে ‘লজ্জা’। এর গল্প লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ নিজেই। আর প্রধান চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে বাঁধন ও ফারিয়াকে। সংশ্লিষ্টরা জানান, ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।

এদিকে বাঁধন বর্তমানে রয়েছেন দেশের বাইরে, ইতালিতে। বিখ্যাত ভেনিস উৎসবে লড়ছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সে অধ্যায় শেষ করে দেশে ফিরেই তিনি যোগ দেবেন ‘লজ্জা’র শুটিংয়ে।

এদিকে বাঁধনের হাতে আরো একটি সিনেমা রয়েছে, ‘গুলশানের চামেলী’। মোহাম্মদ ইকবালের এই সিনেমার শুটিং শুরু হবে বছরের শেষ দিকে। অন্যদিকে ফারিয়ার হাতে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’। এর শুটিং প্রায় শেষ, বাকি কেবল একটি গানের দৃশ্যায়ন। অক্টোবরে সিনেমাটি আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

aliul / aliul

‘দৃশ্যম ৩’-এর ট্রেলার—সেয়ানে সেয়ানে টক্কর

আমার মা সুস্থ ও জীবিত আছেন : রুনা লায়লার মেয়ে

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এল রোমান্টিক মুহূর্ত

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই : কঙ্গনা

সমরজিত-জয়ার মৌলিক গান ‘মনঘুড়ি’

বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যশিল্পী সমাজ

চেক বাউন্স মামলায় স্বস্তিতে রাজপাল যাদব

ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

ইতালিতে আওয়ামী লীগের হামলা, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

এক দশক পর ফিরছে ‘দ্য ইনবিটুইনার্স’