আমার মা সুস্থ ও জীবিত আছেন : রুনা লায়লার মেয়ে
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা অসুস্থ হয়ে ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’, এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। এআই দিয়ে বানানো ছবি-ভিডিওতে গুজবটি ছড়ানো হয়েছে। এ ঘটনায় বেশ ক্ষুব্ধ ও হতাশ শিল্পীর পরিবার। তার একমাত্র কন্যা তানি লায়লা বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ফেসবুকে।
তানি জানান, রুনা লায়লা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তানি তার পোস্টে লেখেন, ‘সামান্য কিছু অর্থ উপার্জনের লোভে এ ধরনের পোস্ট, এআই দিয়ে তৈরি ইউটিউব ভিডিও এবং ভুয়া খবর ছড়ানোর বিষয়টি দেখে আমি সত্যিই বিরক্ত ও অতিষ্ট হয়ে পড়েছি! আমি ব্যক্তিগতভাবে এ ধরনের কন্টেন্টগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা শুরু করব—একটা একটা করে, যতক্ষণ না এই সব মাথামোটা লোক তাদের এসব বাজে কাজ বন্ধ করে।’
আক্ষেপ প্রকাশ করে তানি লেখেন, ‘আমার মা তার জীবনের ছয়টি দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ মানুষ এখনও তাকে এভাবেই অসম্মান করে চলেছে; কী চরম লজ্জার ও অপমানের বিষয় আমাদের জন্য!’
শিল্পীর সুস্থতার কথা নিশ্চিত করে তানি লেখেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। গণমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে তথ্য যাচাই করুন এবং যথাযথ সতর্কতা অবলম্বন করুন।’
সবশেষে তানি তার অনুসারীদের কাছে আহ্বান জানিয়েছেন, যেসব পেজ-চ্যানেল থেকে এরকম গুজব ছড়ানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে রিপোর্ট করতে।
রুনা লায়লার বয়স এখন ৭৪ বছর। এই বয়সেও তিনি গানে সক্রিয় রয়েছেন। গেল মাসেই অস্ট্রেলিয়ার দুই শহরে কনসার্ট করেছেন। তার কিছুদিন আগে গান করেছেন ঢাকায়, শিল্পকলা একাডেমিতেও।
aliul / aliul
আমার মা সুস্থ ও জীবিত আছেন : রুনা লায়লার মেয়ে
‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এল রোমান্টিক মুহূর্ত
চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই : কঙ্গনা
সমরজিত-জয়ার মৌলিক গান ‘মনঘুড়ি’
বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যশিল্পী সমাজ
চেক বাউন্স মামলায় স্বস্তিতে রাজপাল যাদব
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী
ইতালিতে আওয়ামী লীগের হামলা, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের
বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা
এক দশক পর ফিরছে ‘দ্য ইনবিটুইনার্স’