ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নিরাপত্তা বাহিনী নিয়ে জাতিসংঘের প্রস্তাব পর্যালোচনা করা হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২৬ বিকাল ৫:১৪

মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের যেকোনো ইতিবাচক প্রস্তাব বা পরামর্শ আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে। দেশের জন্য ভালো হলে তা অবশ্যই গ্রহণ করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ কথা ব‌লেন।

জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর স্বাধীনভাবে তদারকির প্রস্তাবের প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, গত ছয় মাসে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মামলাগুলোও স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের যেকোনো ইতিবাচক প্রস্তাব বা পরামর্শ আইন মন্ত্রণালয় পর্যালোচনা করবে এবং দেশের জন্য ভালো হলে তা অবশ্যই গ্রহণ করা হবে।

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন না। তাহ‌লে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করবেন জান‌তে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কা‌ছে।

জবা‌বে তি‌নি ব‌লেন, আমার কাছে এ ব্যাপারে এখনো কোনো তথ্য নেই। যদি প্রতিনিধি দল যায়, তবে আপনারা দেখতে পাবেন।

aliul / aliul

যাত্রী চলাচল বন্ধ থাকলেও ভারতের সঙ্গে চালু আছে পণ্যবাহী ট্রেন

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন না চললেও ৪৩টি পণ্যবাহী ট্রেন চালু রয়েছে

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি

সাত মেডিকেল কলেজ হাসপাতালে বসছে আধুনিক রোগ নির্ণয় যন্ত্র

কোস্টগার্ডকে চিকিৎসা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র

ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন পেলে কাজ শুরু

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে

নিরাপত্তা বাহিনী নিয়ে জাতিসংঘের প্রস্তাব পর্যালোচনা করা হবে

ডিএমপির ক্রাইম বিভাগে নতুন ডিসি

হৃদয়ের ঢাকা ৪১৬ : শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

মাওয়া এক্সপ্রেসওয়ে সংযোগ হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানবাহনের চাপ কমবে

গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা