‘দৃশ্যম ৩’-এর ট্রেলার—সেয়ানে সেয়ানে টক্কর
নাচ, গান কিংবা মারপিট নেই; স্রেফ চিত্রনাট্যের জোর আর তুখোড় অভিনয়ের জাদু—এই শক্তিতেই দর্শকের মন জিতে নিয়েছে ‘দৃশ্যম’। বলিউডে এ সিরিজের দুটি সিনেমা ইতোপূর্বে সুপারহিট হয়েছে। এবার আসছে তৃতীয় তথা শেষ কিস্তি ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’।
আজ বুধবার প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। এবারও সিনেমার মূল চরিত্রগুলোতে আগের শিল্পীরা রয়েছেন, তবে বদলও হয়েছে কিছু। বরাবরের মতো এবারের ট্রেলারেও একঝাঁক তুখোড় অভিনেতার উপস্থিতি নজড় কেড়েছে।
অজয় দেবগন, টাবু, রজত কাপুর, সৌরভ শুক্লা ও শ্রিয়া সরণেরা তো রয়েছেনই। এবার তাদের সঙ্গে যোগ দিলেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াতের মতো দুই দাপুটে অভিনেতা। যেন একজনের সঙ্গে অন্যজন পাল্লা দিয়ে অভিনয় করেছেন। তাই পুরো সিনেমা দেখার জন্যই এরই মধ্যে দর্শক উদগ্রীব হয়ে উঠেছেন।
বিজয় সালগাওকারের বড় মেয়ে পরিস্থিতির শিকার হয়ে এক তরুণকে হত্যা করে। সেই ঘটনা থেকে পরিবারকে বাঁচাতে একের পর এক কৌশল অবলম্বন করে চলেছে বিজয় ও তার স্ত্রী-সন্তানরা। অন্যদিকে নিহত তরুণের মা-বাবাও চেষ্টার কমতি রাখছে না, দোষীকে শাস্তি দিতে। এভাবেই এগোচ্ছে ‘দৃশ্যম’-এর গল্প।
এবারের গল্পে বিজয়ের বিরুদ্ধে পোক্ত প্রমাণ জোগাড় করেছে পুলিশ। তাই পরিস্থিতি হয়ে উঠেছে আরো জটিল ও টানটান উত্তেজনার। তবে কি ধরা পড়ে যাবে বিজয় ও তার পরিবার? নাকি এবারও সব বাধা পেরিয়ে নিরাপদ থাকবে তারা? উত্তর মিলবে সিনেমায়।
অভিষেক পাঠক নির্মিত ‘দৃশ্যম ৩’ মুক্তি পাবে ২ অক্টোবর। উল্লেখ্য, এটি মূলত মালয়ালম ‘দৃশ্যম ৩’-এর অফিসিয়াল রিমেক। আগের দুই কিস্তিও একইভাবে পুনঃনির্মিত হয়েছে।
aliul / aliul
আইনি নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অজয়
ফজলে লোহানীর মৃত্যুবার্ষিকী
প্রথম পর্বে জীবনের গল্প শোনাবেন ফেরদৌসী রহমান
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর