কোস্টগার্ডকে চিকিৎসা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র
চট্টগ্রাম ও টেকনাফে কোস্টগার্ডকে জরুরি চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ওভারসিজ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স শেয়ার্ড ইনফরমেশন সিস্টেম প্রকল্পের আওতায় দেওয়া এই সহায়তার মধ্যে রয়েছে- জরুরি চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামে পূর্ণ ১২০টি ট্রমা রেসপন্স ব্যাগ এবং কোস্টগার্ড সদস্যদের সিপিআর প্রশিক্ষণের জন্য ২১টি ম্যানিকিন।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস নোটে এই তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ৭ ও ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ও টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ডকে জরুরি চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম প্রদান করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসেবা এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
দূতাবাস আরও জানায়, এই উদ্যোগ কোস্টগার্ড এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা জোরদারে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহায়তার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নেবে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সক্ষম অংশীদারদের আরও শক্তিশালী করবে।
aliul / aliul
যাত্রী চলাচল বন্ধ থাকলেও ভারতের সঙ্গে চালু আছে পণ্যবাহী ট্রেন
বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন না চললেও ৪৩টি পণ্যবাহী ট্রেন চালু রয়েছে
গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি
সাত মেডিকেল কলেজ হাসপাতালে বসছে আধুনিক রোগ নির্ণয় যন্ত্র
কোস্টগার্ডকে চিকিৎসা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র
ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন পেলে কাজ শুরু
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে
নিরাপত্তা বাহিনী নিয়ে জাতিসংঘের প্রস্তাব পর্যালোচনা করা হবে
ডিএমপির ক্রাইম বিভাগে নতুন ডিসি
হৃদয়ের ঢাকা ৪১৬ : শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
মাওয়া এক্সপ্রেসওয়ে সংযোগ হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানবাহনের চাপ কমবে