প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
প্রথমবারের মতো ‘বিগ বস’ দেখবেন বলে জানালেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে গায়ক এটি জানান। একই সঙ্গে স্পষ্ট করেন কার জন্য তিনি এটি দেখবেন।
‘বিগ বস ২০’-এর অন্যতম আলোচিত গায়ক কাজি তৌকিরের জন্যই ‘বিগ বস ২০’দেখার পরিকল্পনা করেছেন অরিজিৎ।
নিজের এক্স অ্যাকাউন্টে কাজিকে নিয়ে অরিজিৎ লেখেন, ‘জীবনে প্রথমবার বিগ বস দেখতে হবে, কারণ আমাদের রকস্টার কাজি সেখানে আছে।’
গত সপ্তাহেই শুরু হয়েছে ‘বিগ বস ২০’। এবারের মৌসুমে ১৬ প্রতিযোগীকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান। তবে শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই ঘরে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ‘ফেম গুরুকুল’খ্যাত গায়ক কাজি তৌকির।
অনুষ্ঠান ও লাইভ ফিডে কাজির নানা কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কখনও গান গেয়ে, কখনও অন্য প্রতিযোগীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে, আবার কখনও অদ্ভুত সব কর্মকাণ্ড করে আলোচনায় রয়েছেন তিনি। তার বলা ‘আই’ম আ রকস্টার বেবি, আউ!’ সংলাপটিও এরই মধ্যে ভাইরাল হয়েছে।
২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়্যালিটি শো জিতে দেশজুড়ে পরিচিতি পান কাশমিরের এই গায়ক। রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে বিজয়ী হয়ে সে সময় ভারতীয় রিয়্যালিটি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখে পরিণত হয়েছিলেন তিনি।
aliul / aliul
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
‘দৃশ্যম ৩’-এর ট্রেলার—সেয়ানে সেয়ানে টক্কর
আমার মা সুস্থ ও জীবিত আছেন : রুনা লায়লার মেয়ে
‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এল রোমান্টিক মুহূর্ত
চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই : কঙ্গনা
সমরজিত-জয়ার মৌলিক গান ‘মনঘুড়ি’
বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যশিল্পী সমাজ
চেক বাউন্স মামলায় স্বস্তিতে রাজপাল যাদব
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী
ইতালিতে আওয়ামী লীগের হামলা, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের