ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এক যুগ পর দেব–শুভশ্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২৬ সকাল ৮:৪১

 

হ্যালো বাংলাদেশ, আই ক্যান সি ইউ।দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের টাকি থেকে নিজের কয়েকটি ছবি পোস্ট করে এভাবেই ক্যাপশন দিয়েছিলেন দেব। পশ্চিমবঙ্গের এই নায়ক প্রযোজক বাংলাদেশেও বেশ জনপ্রিয়। ছবিগুলোতে পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে প্রায় তিন লাখ। অনেক বাংলাদেশি দর্শকও মন্তব্যের ঘরে দেবকে শুভকামনা জানিয়েছেন। কেউ আবার মনে করিয়ে দিয়েছেনবুনোহাঁসসিনেমার কথা। দেব অভিনীত সিনেমাটির কিছু অংশের শুটিং হয়েছিল বাংলাদেশে। তবে দেব এবার আলোচনায় শুভশ্রীর সঙ্গে নতুন সিনেমা নিয়ে। একসময় ব্যক্তিগত জীবনেও সম্পর্কে থাকা এই তারকা জুটি একসঙ্গে ১২ বছর পর নতুন সিনেমা করেছেন। সম্প্রতি মুক্তি পাওয়াদেশু ’–এর টিজার মুক্তির পরই সাড়া ফেলেছে। মিনিট ৩০ সেকেন্ডের টিজারজুড়ে অ্যাকশন হিরো দেবের পাশাপাশি ফিরেছে দেব-শুভশ্রী জুটির পুরোনো রোমান্স। দেব শুভশ্রী ছাড়াও টিজারের বড় চমক অনির্বাণ ভট্টাচার্য। বড় চুল, চোখে রোদচশমায়ভিলেনঅনির্বাণের লুক প্রশংসা কুড়িয়েছে। বছরখানেক ধরে টালিউডে ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরেনিষিদ্ধঅনির্বাণ ভট্টাচার্য সিনেমা দিয়েই নতুনভাবে ফিরছেন।

টিজারের পর সিনেমাটির প্রথম গানতোর শুধু তোর’–এর টিজারও এসেছে গত শনিবার। গানের টিজার শেয়ার করে দুই তারকা লিখেছেন, ‘কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না...সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।ক্যাপশনের দুটি লাইন যেন বলে দিচ্ছে অনেক কিছু। অনেকে মন্তব্যের ঘরে দুই তারকার সম্পর্কের কথাও লিখেছেন। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ দিয়ে শুরু হয় দেব শুভশ্রীর জুটি। এরপর টানা কয়েকটি হিট সিনেমায় তাঁদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। কিন্তু ২০১৩ সালে খোকা ৪২০ মুক্তির পরপরই এই জুটির সম্পর্কে ফাটল ধরে।

দেশু দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৬ অক্টোবর।

 

শান্তা / শান্তা

দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!

‘আমি পাঠান, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডের হুমকি যেভাবে সামলেছিলেন শাহরুখ

এক যুগ পর দেব–শুভশ্রী

প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য

‘দৃশ্যম ৩’-এর ট্রেলার—সেয়ানে সেয়ানে টক্কর

আমার মা সুস্থ ও জীবিত আছেন : রুনা লায়লার মেয়ে

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এল রোমান্টিক মুহূর্ত

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই : কঙ্গনা

সমরজিত-জয়ার মৌলিক গান ‘মনঘুড়ি’

বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যশিল্পী সমাজ

চেক বাউন্স মামলায় স্বস্তিতে রাজপাল যাদব

ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা