ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২৬ সকাল ৮:৪৪

বলিউডে শুটিংয়ের নির্দিষ্ট কর্মঘণ্টা নিয়ে বিতর্ক নতুন নয়। নায়িকা দীপিকা পাড়ুকোন নির্দিষ্ট সময়ের বেশি কাজ না করার দাবি তোলার পর বিষয়টি নিয়ে ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছিল তীব্র আলোচনা। এমনকি এই অবস্থানের কারণে সিনেমা থেকে বাদ পড়ার কথাও সামনে এসেছিল তার। সেই বিতর্কের আবহেই এবার টানা ১৮ ঘণ্টা শুটিং করার অভিজ্ঞতা জানালেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন সিনেমাভাইব’-এর শুটিং দ্রুত শেষ করতে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত সেটে ছিলেন প্রীতি। তবে বিষয়টি যে তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তা স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী। বরং সন্তানদের কাছে দ্রুত ফিরে যাওয়ার তাগিদ থেকেই নিজের ইচ্ছায় এত দীর্ঘ সময় কাজ করেছেন তিনি।ভাইব’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে নিজের কাজের সময় নিয়ে কথা বলতে গিয়ে প্রীতি জানান, সিনেমাটির কাজ শেষ করেই যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে ফিরে যেতে চেয়েছিলেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, “প্রত্যেকের পরিস্থিতি আলাদা। আমি এই সিনেমার কাজ করার জন্য দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম।তিনি আরও বলেন, “আমার মাথায় একটা বিষয়ই ঘোরে, আমি দেশে আসব, কাজ শেষ করব, ব্যাস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তার পরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।

তবে টানা এত দীর্ঘ সময় কাজ করা সহজ ছিল না বলেও জানিয়েছেন প্রীতি। সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা কুণাল খেমু।ভাইব’-এর আগে ২০২৪ সালেলাহোর ১৯৪৭সিনেমার মাধ্যমে প্রায় ছয় বছর পর বড় পর্দায় ফিরেছিলেন প্রীতি জিনতা। এর আগেভাইয়াজি সুপারহিটসিনেমার পর অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি।

ব্যক্তিজীবনেও এই সময়টায় বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন প্রীতি। ২০১৫ সালের শেষ দিকে তার বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। পরের বছর সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে জিন গুডএনাফকে বিয়ে করেন অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন তারা। প্রীতির স্বামী জিন গুডএনাফ সেখানে ব্যবসা করেন।

পরে সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হন প্রীতি। বর্তমানে সন্তানদের যুক্তরাষ্ট্রে রেখে ভারত এসে অভিনয়ের কাজে ব্যস্ত রয়েছেন তিনি। আর সন্তানদের কাছে দ্রুত ফিরে যাওয়ার তাগিদই তাকেভাইব’-এর শুটিংয়ে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

শান্তা / শান্তা

দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!

‘আমি পাঠান, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডের হুমকি যেভাবে সামলেছিলেন শাহরুখ

এক যুগ পর দেব–শুভশ্রী

প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য

‘দৃশ্যম ৩’-এর ট্রেলার—সেয়ানে সেয়ানে টক্কর

আমার মা সুস্থ ও জীবিত আছেন : রুনা লায়লার মেয়ে

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এল রোমান্টিক মুহূর্ত

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই : কঙ্গনা

সমরজিত-জয়ার মৌলিক গান ‘মনঘুড়ি’

বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যশিল্পী সমাজ

চেক বাউন্স মামলায় স্বস্তিতে রাজপাল যাদব

ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা