ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ১১:৫১

একসময় ইউটিউবে কোনো একক নাটকের ১০০ কোটি বা এক বিলিয়ন ভিউ পাওয়া ছিল অবিশ্বাস্য কল্পনাকথা। তবে সময় বদলেছে; বিশ্বজুড়ে পাকিস্তানি নাটকের অপ্রতিরোধ্য জোয়ারে এই বিশাল অংকটিই এখন জনপ্রিয়তার নতুন মাপকাঠি। ‘তেরে বিন’ ও ‘কাভি মে কাভি তুম’-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার সেই ১ বিলিয়ন ভিউয়ের ক্লাবে যুক্ত হলো জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘জানজিরিন’। 

কেবল নিজ দেশেই নয়, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ও ভারতেও নাটকটি নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। হাম টিভিতে প্রচারিত এই নাটকটি গত আগস্টেই ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে। এরপর দর্শকপ্রিয়তা কমেনি, বরং সময়ের সঙ্গে তা বেড়েছে। বর্তমানে নাটকটির মোট ভিউ ১ দশমিক ৩ বিলিয়ন ছাড়িয়ে গেছে।

চলতি বছরের ২৯ এপ্রিল প্রথম পর্বের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল ‘জানজিরিন’। উপমহাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনাট্যকার ফারহাত ইশতিয়াকের লেখা ও শাহজাদ কাশমিরির দক্ষ পরিচালনায় নির্মিত নাটকটির গল্প আবর্তিত হয়েছে উপজাতীয় পটভূমি ও টানটান উত্তেজনাময় এক মানবিক প্রেক্ষাপট ঘিরে। প্রচারের প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করে নেয় এর প্রতিটি পর্ব।

‘জানজিরিন’-এর এই রাজকীয় সাফল্যের পেছনে অন্যতম বড় শক্তি হিসেবে কাজ করেছে এর শক্তিশালী তারকা বহর। নাটকে ‘রাবিয়া’ চরিত্রে সাজাল আলীর প্রাণবন্ত অভিনয় এবং ‘সার বুলন্দ খান’ চরিত্রে দানিয়াল জাফরের পর্দার রসায়ন কুড়িয়েছে তুমুল প্রশংসা। এছাড়া ‘শেরদিল’ রূপে আহসান খানের শক্তিশালী উপস্থিতি এবং আমির গিলানি, সাহার হাশমি, আদনান সিদ্দিকী, সামিয়া মমতাজ, উসমান জাভেদ ও মোমাল শেখের নিখুঁত অভিনয় গল্পকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।

aliul / aliul

পরিবেশ বিপর্যয় নাকি গভীর ষড়যন্ত্র? ‘ডিগার’-এর শেষ ট্রেলারে তোলপাড়

পপি : ঢাকাই সিনেমার অপূর্ব আশীর্বাদ, অতঃপর আক্ষেপ

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

শো চালানো অসম্ভব—কেন এমন আকুতি অমিতাভ বচ্চনের?

দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!

‘আমি পাঠান, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডের হুমকি যেভাবে সামলেছিলেন শাহরুখ

এক যুগ পর দেব–শুভশ্রী

প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য

‘দৃশ্যম ৩’-এর ট্রেলার—সেয়ানে সেয়ানে টক্কর

আমার মা সুস্থ ও জীবিত আছেন : রুনা লায়লার মেয়ে

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এল রোমান্টিক মুহূর্ত