র্যাবের অভিযানে গ্রেপ্তার ৫, বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার
রাজধানীর গেন্ডারিয়ার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন–মোহাম্মদ জিসান (১৯), মোহাম্মদ রমজান (১৯), মো. শাহীন (৩৪), শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিম (১৮)।
র্যাব বলছে, উদ্ধার হওয়া তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদের অংশ হিসেবে শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।
র্যাবের তথ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট গেন্ডারিয়া থানার করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনির গ্রুপ ও অটো সজল গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে পথচারী আশা আক্তার (২০) ও সিয়াম (১৮) এবং চা-দোকানি আলমগীর হোসেন রাসেল গুলিবিদ্ধ হন।
গোলাগুলির সময় আশার ডান পায়ে, সিয়ামের বুকের বাঁ পাশে এবং আলমগীরের মাথায় গুলি লাগে। র্যাব জানায়, আলমগীর ও সিয়ামের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তারা বর্তমানে সুস্থ রয়েছেন। আয়েশা আক্তারও সুস্থ ও স্থিতিশীল আছেন। তবে তার পায়ে থাকা গুলি এখনো অপসারণ করা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর র্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজানকে (১৯) গ্রেপ্তার করা হয়। পরে ৮ সেপ্টেম্বর মোহাম্মদ শাহীনকে(৩৪) গ্রেপ্তার করা হয়।
এরপর গতকাল বুধবার পৃথক অভিযানে শাবাব হোসেন শৈকত (২৯) ও মোহাম্মদ মাহিমকে (১৮) গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, শাবাবকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া, ৩ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ৪২০টি ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, নগদ অর্থ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার শাবাব হোসেন শৈকত যাত্রাবাড়ী থানার তিনটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব-১০ এর অধিনায়ক বলেন, উদ্ধার হওয়া ১২ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদের অংশ হিসেবে শনাক্ত করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অস্ত্র, মাদক ও পুলিশের লুণ্ঠিত গোলাবারুদের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান চলছে।
র্যাবের একটি সূত্র জানায়, গ্রেপ্তার মোহাম্মদ শাহিন গুলিবিদ্ধ নারী আশার বোন। ঘটনার পর থেকে বিএনপি নেতা মনির পলাতক রয়েছে।
তবে, ডিবি এবং র্যাবের অভিযানে অটো সজল গ্রুপের সদস্যরা অস্ত্র মাদকসহ গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত মনির গ্রুপের কাউকে গ্রেপ্তার করতে পারেনি ডিবি পুলিশ ও র্যাব।
এর আগে, একই গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি ধারালো ছোরা ও ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
aliul / aliul
সংবাদ মাধ্যম আছে বলেই আমরা এখানে আছি : তথ্যমন্ত্রী
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
রোহিঙ্গা সংকট এমন কোনো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে
মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
র্যাবের অভিযানে গ্রেপ্তার ৫, বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর
ধানমন্ডিতে এপেক্সের শোরুমের আগুন নিয়ন্ত্রণে
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট
বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস
ধানমন্ডিতে এপেক্সের শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৫ ইউনিট
নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম হাইকমিশনারের পরিচয়পত্র পেশ