ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ১:৫৬

 

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একইসঙ্গে এক কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনকে রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

খুলনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোসা. শারমিন সুলতানা রাখীকে বরিশালের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।


র‍্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিমকে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একইভাবে চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার মো. নুরুল ইসলাম সিদ্দিককে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বরিশালের সহকারী পুলিশ কমিশনার রতন চন্দ্র কর্মকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, এসবিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. সাইফুল আলম খাঁনকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি সদর সার্কেল মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ছিলেন। তার মাগুরায় বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।


এ ছাড়া এপিবিএনে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া আফরোজকে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় টিআর পদে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

aliul / aliul

ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে আগুন, বৈদ্যুতিক প্যানেলে প্রথম ধোঁয়া

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না: তথ্যমন্ত্রী

সংবাদ মাধ্যম আছে বলেই আমরা এখানে আছি : তথ্যমন্ত্রী

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

রোহিঙ্গা সংকট এমন কো‌নো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে

মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৫, বিদেশি পিস্তল ও লুণ্ঠিত গোলাবারুদ উদ্ধার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

ধানমন্ডিতে এপেক্সের শোরুমের আগুন নিয়ন্ত্রণে

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস

ধানমন্ডিতে এপেক্সের শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৫ ইউনিট