ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে আগুন, বৈদ্যুতিক প্যানেলে প্রথম ধোঁয়া
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেছেন, গোডাউনের বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে প্রথমে ধোঁয়া দেখতে পেয়েছিলেন সেখানকার লোকজন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
তিনি বলেন, আগুনে আমাদের ৬ ইউনিট কাজ করেছে। দুপুর ১২টায় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। যে ভবনটিতে আগুন লাগে সেই ভবনটি ৫ তলা। পাঁচতলা ভবনের ৪ তলায় অবস্থিত এপেক্সের গোডাউনে মূলত আগুনটি লাগে। আগুনে কোনো হতাহত নেই।
তিনি আরও বলেন, ভেতরে এখন আর কোনো আগুনের শিখা নেই। তবে ভেতরে ধোঁয়া রয়েছে। ধোঁয়া সম্পূর্ণ বের করে দেওয়া হলে আমরা সম্পূর্ণ নির্বাপণ করে ফেলব। আগুনের সৃষ্টির কারণ জানতে আমাদের তদন্ত করতে হবে। তদন্তে আমরা আগুনের প্রকৃত কারণ জানতে পারব।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কী হতে পারে এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আমরা তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে এখানের লোকজন আমাদের জানিয়েছে, তাদের এখানের বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন প্যানেলে তারা প্রথমে ধোঁয়া দেখতে পায়। প্রথমে তারা নিজেদের কাছে থাকা অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে নেভানোর চেষ্টা করে। পরে তারা ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। আমাদের তদন্তে তাদের এই বক্তব্যের বিষয়গুলোও আমরা দেখব।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, আগুন ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আমরা ভেতরে গিয়ে দেখেছি। আর আগুন ৪ তলা পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তবে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তা খুব বেশি না।
ফায়ার লাইসেন্স ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, তারা কয়েক মাস আগে আবেদন করেছিল। কিন্তু ফায়ার সেফটির অনুমোদন না থাকায় তাদের লাইসেন্স দেওয়া হয়নি।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের একটি শোরুমে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।
aliul / aliul
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪