ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষা‌ৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৬ দুপুর ৩:৩২

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ (বৃহস্প‌তিবার) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর দপ্ত‌রে এই সাক্ষাৎ হ‌য়ে‌ছে। 

রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান এবং ফিলিস্তিনের জনগণ ও তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রতিমন্ত্রী ফিলিস্তিনি জনগণ এবং তাদের বৈধ অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল সংহতি পুনর্ব্যক্ত করেন। 

ফিলিস্তিনি ভূখণ্ডে অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জোর দিয়ে বলেন যে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থী।

উভয় পক্ষ গাজার পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন।

aliul / aliul

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও টিআইবিকে এক হয়ে কাজ করতে হবে

পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা

হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষা‌ৎ

ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে আগুন, বৈদ্যুতিক প্যানেলে প্রথম ধোঁয়া

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না: তথ্যমন্ত্রী

সংবাদ মাধ্যম আছে বলেই আমরা এখানে আছি : তথ্যমন্ত্রী

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

রোহিঙ্গা সংকট এমন কো‌নো সংকট নয়, যা বাংলাদেশ একাই সমাধান করবে

মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে