ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মহাখালীতে যান চলাচল শুরু, রাস্তা ছেড়েছেন পরিবহন শ্রমিকরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৬ বিকাল ৭:৬

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় পুলিশ কর্তৃক বাস ডাম্পিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন পরিবহন শ্রমিকরা। শ্রমিকরা রাস্তা ছাড়ার পর মহাখালীর রাস্তায় আবারও যানচলাচল শুরু হয়েছে।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাস্তা ছেড়ে দেন পরিবহন শ্রমিকরা।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের মহাখালী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মুন্তাজুল ইসলাম বলেন, পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। এক পর্যায়ে সন্ধ্যা ৬টায় তারা রাস্তা ছেড়ে দিলে আবারও যানচলাচল শুরু হয়। তবে যানচলাচল শুরু হলেও রাস্তায় দীর্ঘক্ষণ বন্ধ থাকায় গাড়ির চাপ অনেক বেশি।


এর আগে বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পুলিশ বাস ডাম্পিং করলে এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন।

এদিকে, সড়ক অবরোধের কারণে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় নগরবাসীকে ওই সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।


পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

aliul / aliul

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর