ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বৃক্ষরোপণ করতে হবে : সৈয়দা ফাতেমা সালম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ১১:৫০

পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশের সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালম বলেছেন, দেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। তিনি বলেন, বায়ুদূষণ ও শব্দদূষণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছের গুরুত্ব অপরিসীম। তাই সরকারের ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ ও আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে এসব কথা বলেন।

সৈয়দা ফাতেমা সালম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের শুরুতেই পরিবেশ রক্ষাকে অগ্রাধিকার দিয়ে ‘পরিবেশ বাঁচাও, বৃক্ষরোপণ করো’ কর্মসূচির কথা বলেছেন। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ উদ্যোগ দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ পরিবেশ দেওয়ার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ও অনুপ্রেরণায় পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলো সারা দেশে, বিশেষ করে ঢাকার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করছে। গাছ শুধু একজন ব্যক্তির জন্য নয়, সবার জন্য। গাছ আমাদের, ঢাকাবাসীর এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য।


রাজধানীর পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ঢাকা বাংলাদেশের রাজধানী। তাই রাজধানীকে বায়ুদূষণ ও শব্দদূষণ থেকে মুক্ত করতে হবে। ঢাকাকে রাজধানীর মতো করে গড়ে তুলতে হবে। বায়ুদূষণ মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্যের কথা উল্লেখ করে সৈয়দা ফাতেমা সালম বলেন, স্বাধীনতার পর দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজিমপুর গার্লস স্কুল অন্যতম ছিল। এখান থেকে পড়াশোনা করে অনেক নারী রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি নিজেও এ এলাকার বাসিন্দা হওয়ায় প্রতিষ্ঠানটির সঙ্গে তার গর্ব ও আবেগের সম্পর্ক রয়েছে বলে জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। তাই পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও তাদের ভূমিকা রাখতে হবে।


বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো আবদুস সালাম, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর নূরজাহান আক্তার প্রমুখ।

aliul / aliul

দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কক্সবাজার থেকে ইয়াবা-পিস্তল নিয়ে চট্টগ্রামে, চেকপোস্টে গ্রেপ্তার ২

খিলগাঁওয়ের খালে যুবকের মরদেহ, পরকীয়ার জেরে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

দক্ষিণ বাড্ডায় গুলিবিদ্ধ লঞ্চ ব্যবসায়ী ঢামেকে ভর্তি

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে : মেয়র ডা. শাহাদাত

রাজধানীর একটি বাসায় মাটি খুঁড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস

ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার সন্ধ্যায়

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বৃক্ষরোপণ করতে হবে : সৈয়দা ফাতেমা সালম

বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে

মহাখালীতে যান চলাচল শুরু, রাস্তা ছেড়েছেন পরিবহন শ্রমিকরা