ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

খিলগাঁওয়ের খালে যুবকের মরদেহ, পরকীয়ার জেরে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ২:১৯

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খালের পানিতে ভাসমান অবস্থায় মো. জজ মিয়া (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আবদুল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিহত জজ মিয়া নারায়ণগঞ্জের বন্দর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় থাকতেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

ওসি বলেন, তদন্তের একপর্যায়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় মো. আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ জানিয়েছেন, জজ মিয়া তার এক সহযোগীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। এর জেরে তাকে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জিরানি খাল থেকে জজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপর ঘটনাটি তদন্ত শুরু করে খিলগাঁও থানা পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ বলছে, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জজ মিয়া খিলগাঁওয়ের বাসা থেকে বের হন। দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মেরুল বাড্ডার মিন্টুর গ্যারেজে যান। সেখানে আগে থেকেই আবদুল্লাহসহ অন্য ব্যক্তিরা অবস্থান করছিলেন। তারা ধারালো চাকু দিয়ে আঘাত করে জজ মিয়ার মৃত্যু নিশ্চিত করেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে তার মরদেহ জিরানি খালে ফেলে দেন।

এ ঘটনায় জজ মিয়ার স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন।

aliul / aliul

দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কক্সবাজার থেকে ইয়াবা-পিস্তল নিয়ে চট্টগ্রামে, চেকপোস্টে গ্রেপ্তার ২

খিলগাঁওয়ের খালে যুবকের মরদেহ, পরকীয়ার জেরে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

দক্ষিণ বাড্ডায় গুলিবিদ্ধ লঞ্চ ব্যবসায়ী ঢামেকে ভর্তি

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে : মেয়র ডা. শাহাদাত

রাজধানীর একটি বাসায় মাটি খুঁড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস

ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার সন্ধ্যায়

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বৃক্ষরোপণ করতে হবে : সৈয়দা ফাতেমা সালম

বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে

মহাখালীতে যান চলাচল শুরু, রাস্তা ছেড়েছেন পরিবহন শ্রমিকরা