ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার থেকে ইয়াবা-পিস্তল নিয়ে চট্টগ্রামে, চেকপোস্টে গ্রেপ্তার ২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ২:২১

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো কক্সবাজার থেকে চট্টগ্রামে নেওয়া হচ্ছিল।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্টে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, কক্সবাজারের সদর উপজেলার খুরুসকুল এলাকার মো. তারেকুল ইসলাম (২৬) ও মো. রাশেদুল ইসলাম ওরফে রুবেল (৩৮)।

পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি ফোটন পিকআপে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির চালকের সিটের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো সাদা পলিথিনে মোড়ানো একটি পুটলা পাওয়া যায়। পরে ওই পুটলা থেকে ২ হাজার পিস ইয়াবা, ৭ দশমিক ৬৫ মিমি ‘মেড ইন ইউএসএ’ খোদাই করা একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে যাচ্ছিলেন। একই এলাকার মামুন নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে তারা ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো পরিবহন করছিলেন। ওই মাদক ও অস্ত্র গ্রহণের জন্য মামুন এরই মধ্যে বাসে চড়ে চট্টগ্রাম শহরে চলে যান।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, পলাতক মামুনকে গ্রেপ্তার এবং তার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে। উদ্ধার করা মাদক ও অস্ত্রের ঘটনায় প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

aliul / aliul

দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহারে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কক্সবাজার থেকে ইয়াবা-পিস্তল নিয়ে চট্টগ্রামে, চেকপোস্টে গ্রেপ্তার ২

খিলগাঁওয়ের খালে যুবকের মরদেহ, পরকীয়ার জেরে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

দক্ষিণ বাড্ডায় গুলিবিদ্ধ লঞ্চ ব্যবসায়ী ঢামেকে ভর্তি

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে : মেয়র ডা. শাহাদাত

রাজধানীর একটি বাসায় মাটি খুঁড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস

ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার সন্ধ্যায়

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বৃক্ষরোপণ করতে হবে : সৈয়দা ফাতেমা সালম

বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে

মহাখালীতে যান চলাচল শুরু, রাস্তা ছেড়েছেন পরিবহন শ্রমিকরা