‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?
হাই বাজেটের সিনেমার ভিড়ে বক্স অফিস কাঁপিয়ে চলেছে দুই কোটি খরচে নির্মিত আলোচিত সিনেমা ‘হনুমান অংশ’। ভারতের আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবনের ওপর নির্মিত এই সিনেমাটি মুক্তির ৩৫ দিন পার করে স্থানীয় বাজারে ১৬৩ কোটি ১৩ লাখ রুপি আয় করেছে। ছবিটির এমন অভূতপূর্ব সাফল্যের মাঝেই আলোচনায় উঠে এসেছে এর সিক্যুয়েল।
শোনা যাচ্ছে, তিন পর্বের এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে অভিনয় করতে পারেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি, অভিনেত্রী আনুশকা শর্মা। এছাড়াও হলিউড তারকা জুলিয়া রবার্টস সিক্যুয়েলে বিশেষ চরিত্রে (ক্যামিও) থাকবেন কি না—তা নিয়ে জল্পনা চলছে।
সিনেমার সিক্যুয়েলে কাস্ট নিয়ে যখন নানা জল্পনা তুঙ্গে, তখন এ বিষয়ে মুখ খুলেছেন সিনেমার প্রযোজক নম্রতা সিং।
প্রযোজক জানান, সিক্যুয়েল নিয়ে কাস্ট তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে, তাদের সঙ্গে নাকি যোগাযোগ হয়েছে তার। নম্রতা বলেন, ‘আমি তাদের কয়েকজনের সাথে কথা বলেছি এবং তারা এই সিনেমাটি সম্পর্কে আগেই জানতেন।’
এদিকে সিনেমার পরিচালক বিশাল চতুর্বেদী সম্প্রতি দর্শকদের সঙ্গে আলাপকালে জানান, দ্বিতীয় কিস্তির কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।জানান, প্রথম ছবিতে নিম করোলি বাবার জীবনের যেসব গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ পড়েছিল, সিক্যুয়েলে সেগুলোকে প্রাধান্য দেওয়া হবে।
গত ৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিশাল চতুর্বেদী পরিচালিত ‘হনুমান অংশ’। সিনেমাটি বিশালের লেখা বই ‘ডিভাইন ডিট্যুর’ অবলম্বনে নির্মিত। প্রজেক্টটির ঘোষণার সময়ই নির্মাতারা জানান, এটি তিন পর্বের (ত্রিলজি) একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে দর্শকদের সামনে আসবে।
তবে সিনেমাটির নির্মাতাদের চলমান পরিকল্পনা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তবে ‘হনুমান অংশ’র পরবর্তী কিস্তিতে যুক্ত হতে পারেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।
aliul / aliul
আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু
সিডনিতে একসঙ্গে জেমস-রূপম, ‘গুরু’র সাক্ষাতে উচ্ছ্বসিত ‘ফসিলস’ তারকা
‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?
‘রণডঙ্কা’ মঞ্চায়নে উঠে এলো কৃষক বিদ্রোহের ইতিহাস
আট বিভাগে শুরু হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব
ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
রবীন্দ্রনাথের ‘ফরাসি সংযোগ’-এ গাইবেন সঞ্চিতা রাখি
ভেনিসে প্রশংসিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে যা বলছেন সমালোচকরা
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল