ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২৬ দুপুর ৩:৩৪

একটা সময় পর্যন্ত সন্তান না হলেও জীবনে কোনও আক্ষেপ থাকবে না এমন মানসিক প্রস্তুতিই নিয়েছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাই আচমকা মা হওয়ার খবর তার কাছে রীতিমতো চমকের বলে জানান তিনি। জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।

সামনে দাঁড়িয়ে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি।

গত বছর ডিসেম্বরেই সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিলেন তারা। চলতি বছরের জুনে প্রকাশ্যে আসে তাদের জীবনের আরও বড় সুখবর- অভিভাবক হতে চলেছেন দুজনে। এবার সেই মাতৃত্বের অনুভূতি নিয়েই মুখ খুললেন সামান্থা।

টিএইচআর ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সামান্থা জানান, সন্তান হবে কি না, তা নিয়ে কোনও নির্দিষ্ট প্রত্যাশা ছিল না তাদের। বরং সন্তান না হওয়ার সম্ভাবনাকে মেনে নিয়েছিলেন দুজনে।

অভিনেত্রীর কথায়, ‘আমি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম, যেখানে বিষয়টা নিয়ে আমি স্বচ্ছন্দ ছিলাম। হয়তো আমাদের সন্তান হবে না, আবার হয়তো হবে- দুই সম্ভাবনাই মেনে নিয়েছিলাম। রাজও একইভাবে বিষয়টা দেখত। তাই এই খবরটা সত্যিই একটা সারপ্রাইজ।’

শুটিংয়ের মাঝেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েছিলেন অভিনেত্রী। ‘থাসসাদিয়া’ গানের শুটিং চলাকালীনই সুখবরটি জানতে পারেন তিনি।

সামান্থা জানান, তখন সামান্য অসুস্থও বোধ করছিলেন তিনি। তবু কাজ চালিয়ে যেতে হয়েছিল।

এর মধ্যে মাতৃত্ব যে তার জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে, তা বুঝতে পারছেন সামান্থা। অভিনেত্রীর কথায়, ‘সবাই বলে, সন্তান এলে গোটা জীবন বদলে যায়। মনে হয়, সেই পরিবর্তনের জন্য আমি প্রস্তুত।’

aliul / aliul

আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু

সিডনিতে একসঙ্গে জেমস-রূপম, ‘গুরু’র সাক্ষাতে উচ্ছ্বসিত ‘ফসিলস’ তারকা

‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?

‘রণডঙ্কা’ মঞ্চায়নে উঠে এলো কৃষক বিদ্রোহের ইতিহাস

আট বিভাগে শুরু হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব

ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি

রবীন্দ্রনাথের ‘ফরাসি সংযোগ’-এ গাইবেন সঞ্চিতা রাখি

ভেনিসে প্রশংসিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে যা বলছেন সমালোচকরা

বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব

‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল

নোবেলকে নিয়ে টুলুর আক্ষেপ—অদ্ভুত প্রতিভা নিজের ইচ্ছায় ধূলিসাৎ করে দিলো