ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার আকাশ মেঘলা , হতে পারে হালকা বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ১১:২৫

ঢাকার আকাশ আজ দুপুর পর্যন্ত আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, গতকাল রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বৃষ্টির কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

অন্যদিকে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময়ে নদীবন্দরগুলোতে কোনো সংকেত দেখাতে হবে না।

এছাড়া ,আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।

aliul / aliul

সিদ্ধান্ত গ্রহণে তরুণদের সুযোগ সীমিত, অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান মালিক সমিতির

দক্ষিণ কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ১

আইইবি নির্বাচনে এক প্যানেলের সবার মনোনয়ন বাতিল

ডিএমপির ৪ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বদলি

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ২৮ চেক হস্তান্তর করল ঢাকা জেলা প্রশাসন

সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

নিরাপদ খাদ্য নিশ্চিতের আহ্বান ডিসি জাহিদের

সরকারের শীর্ষ ৩ পদে বেতন বেড়ে যত হলো

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ‘ক্লিনিং ডে’