ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ফেসবুকে ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লিখে নরসুন্দরের আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ১১:৫৬

চট্টগ্রামের আনোয়ারায় নিজ সেলুনের ভেতর থেকে নেপাল রবি দাশ (২৬) নামের এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকার একটি দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ওই যুবক।

নিহত নেপাল রবি দাশ উপজেলার পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় সদস্যের পরিবারে তিনি সবার ছোট ছিলেন। নেপাল ও তার এক ভাই মিলে রুস্তমহাট এলাকায় দোকানটি পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নেপাল রবি দাশ তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন।’ পরে রাতে সেলুনের ভেতর তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

aliul / aliul

সিদ্ধান্ত গ্রহণে তরুণদের সুযোগ সীমিত, অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

রাস্তার দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান মালিক সমিতির

দক্ষিণ কেরানীগঞ্জে ৩০ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ১

আইইবি নির্বাচনে এক প্যানেলের সবার মনোনয়ন বাতিল

ডিএমপির ৪ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের বদলি

ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ২৮ চেক হস্তান্তর করল ঢাকা জেলা প্রশাসন

সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

নিরাপদ খাদ্য নিশ্চিতের আহ্বান ডিসি জাহিদের

সরকারের শীর্ষ ৩ পদে বেতন বেড়ে যত হলো

ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ‘ক্লিনিং ডে’