ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ১:১৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি হাসান মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাসান মুরাদ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজির বাড়ির দিদারুল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড ও সাম্প্রতিক মিছিলের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলাসহ তার বিরুদ্ধে হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হাসান মুরাদকে শুক্রবার রাতে নগরের খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

aliul / aliul

সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক প্রতিবন্ধকতা নয় : আবদুস সালাম

সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম গঠন

সারা বছর খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ মাউশির

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

রেল ইঞ্জিন দ্রুত মেরামতে মহাব্যবস্থাপকের নির্দেশ

ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খান

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততাই প্রধান হাতিয়ার

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি গ্রেপ্তার

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : প্রতিমন্ত্রী হাবিব

জ্বালানি কাঠামো ২০৩৪ সালের মধ্যে নিশ্চিত করা হবে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা