ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৩:৪২

চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতির সময় ১০টি দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন এবং তার প্রধান সহযোগী মো. মোবারক হোসেন ওরফে কালা মোবারকের সক্রিয় সহযোগী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলায় (শফির টিলা) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিকেল পৌনে ৩টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল।

পুলিশ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টংঘরে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যরা গহিন জঙ্গলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে মোবারককে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, দুটি ধারালো ছোড়া, দুটি রামদা, একটি লোহার শাবল, একটি ধারালো ছুরি, একটি ধামা, একটি দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রডসহ মোট ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ ঢাকা পোস্টকে বলেন, ‘টেস্টার মোবারক মূলত ডেভিড ইমনের প্রধান সহযোগী কালা মোবারকের অধীনে থেকে ফটিকছড়িকেন্দ্রিক অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড সক্রিয় রাখতে এবং তার সহযোগীদের পরিচালনার জন্য শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন প্রতি মাসে মোবারককে টাকা পাঠাতেন। ফটিকছড়ি এলাকার যেকোনো সংঘাত ও সন্ত্রাসী ঘটনায় টেস্টার মোবারক সরাসরি সম্পৃক্ত ছিলেন।’

এ ঘটনায় টেস্টার মোবারক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

aliul / aliul

সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক প্রতিবন্ধকতা নয় : আবদুস সালাম

সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম গঠন

সারা বছর খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ মাউশির

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

রেল ইঞ্জিন দ্রুত মেরামতে মহাব্যবস্থাপকের নির্দেশ

ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খান

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততাই প্রধান হাতিয়ার

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি গ্রেপ্তার

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : প্রতিমন্ত্রী হাবিব

জ্বালানি কাঠামো ২০৩৪ সালের মধ্যে নিশ্চিত করা হবে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা