ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক প্রতিবন্ধকতা নয় : আবদুস সালাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২৬ দুপুর ৪:৩১

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করা সাংবাদিকদের দায়িত্ব। তবে সমালোচনার পাশাপাশি সরকারের যাত্রাপথে অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি না করে দেশকে এগিয়ে নিতে ইতিবাচক পরামর্শ দেওয়ার আহ্বান জানাচ্ছি। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে দ্য ডেইলি বাংলাদেশ ডাইরির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, সাংবাদিকতা সমাজের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। দেশের প্রতি, জনগণের প্রতি ও সমাজের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সাংবাদিকদের অবিস্মরণীয় ভূমিকা ছিল। সমাজের অনিয়ম ও ত্রুটি তুলে ধরে সমালোচনার মাধ্যমে তারা সমাজকে সঠিক পথে নিতে ভূমিকা রাখেন।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পার হলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশ পৌঁছাতে পারেনি। পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ থেকে ১৯ বছর আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হয়েছে। এই যাত্রা যাতে ব্যাহত না হয় এবং দেশ আবার গণতন্ত্রের পথ থেকে ছিটকে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বর্তমান সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, সমস্যাসংকুল একটি দেশের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ভালো অবস্থায় ছিল না। গণতন্ত্র ও মৌলিক অধিকারও ছিল না। গ্যাস, পানি ও বিদ্যুতের সমস্যার পাশাপাশি ব্যাংক খাতেও সংকট ছিল।

আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ থেকে ১৯ বছর গ্যাসকূপ খনন করা হয়নি। এখন নতুন করে গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যুতের সমস্যা সমাধানে সৌরবিদ্যুতের দিকে যাওয়ার চেষ্টা চলছে। অতীতে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগের বিষয়টিও সবাই জানেন। এসব সমস্যা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, তিন মাসের কর্মসূচি শুধু সিটি কর্পোরেশনের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। বাড়ি, আঙিনা, ছাদ ও পাশের ড্রেন পরিষ্কার রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না।

ঢাকার পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত শহর ঘুরলে অনেক জায়গায় ময়লা দেখা যায় না। কিন্তু মানুষ রাস্তায় বের হওয়ার পর ধীরে ধীরে সেখানে আবর্জনা জমে। নাগরিকেরা সচেতন হয়ে রাস্তায় টিস্যু, বোতলসহ অন্য আবর্জনা না ফেললে পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

aliul / aliul

সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক প্রতিবন্ধকতা নয় : আবদুস সালাম

সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম গঠন

সারা বছর খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ মাউশির

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন

রেল ইঞ্জিন দ্রুত মেরামতে মহাব্যবস্থাপকের নির্দেশ

ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খান

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততাই প্রধান হাতিয়ার

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি গ্রেপ্তার

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : প্রতিমন্ত্রী হাবিব

জ্বালানি কাঠামো ২০৩৪ সালের মধ্যে নিশ্চিত করা হবে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা