পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ এর অ্যাডিশনাল ডিআইজি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হাসান আমিনকে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ সুপার, এসবি, ঢাকায় বদলি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. নাঈম আবদুল্লাহকে পাবনার বেড়া সার্কেল থেকে অতিরিক্ত পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেল থেকে অতিরিক্ত পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার শ্যামলী রানি বর্মনকে নওগাঁর সাপাহার সার্কেল থেকে সহকারী পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
এ ছাড়া সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে সহকারী পুলিশ সুপার, মাধবপুর সার্কেল, হবিগঞ্জে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বদলি করা কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হতে হবে। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
aliul / aliul
চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
বিমান চলাচলকে বিলাসিতা নয়, প্রয়োজন হিসেবে দেখতে হবে
আদাবরে খালে পড়ে থাকা ব্যাগ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
ছয় মাসেই সরকারের নীতি ও বাস্তবায়নের গতিপথ বোঝা যায় : আনোয়ারউল্লাহ
প্রধানমন্ত্রীর সফর সফল করতে নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক প্রতিবন্ধকতা নয় : আবদুস সালাম
সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম গঠন
সারা বছর খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ মাউশির
সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে
অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন
রেল ইঞ্জিন দ্রুত মেরামতে মহাব্যবস্থাপকের নির্দেশ