আদাবরে খালে পড়ে থাকা ব্যাগ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
রাজধানীর আদাবরের ১০ নম্বর বালুর মাঠ হাক্কারপাড় ময়লাযুক্ত খাল থেকে ব্যাগের ভেতর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যাগের ভেতরে মস্তক, দুই হাত ও শরীরের অংশ পাওয়া গেছে। তবে দুই পা এখনো পাওয়া যায়নি। সেগুলোর সন্ধানে কাজ করছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ওই খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে চলাফেরা করা লোকজনের সন্দেহ হয়। পরে কৌতূহলবশত স্থানীয়রা ব্যাগটি টান দিলে প্রথমে ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে। এরপর ব্যাগ থেকে একটি মাথা গড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলব্যাগের মতো একটি ব্যাগের ভেতর থেকে মস্তক, দুই হাত ও শরীরের অংশ পাওয়া গেছে। তবে খণ্ডিত দুই পা এখনো পাওয়া যায়নি। সেগুলোর সন্ধানে পুলিশ কাজ করছে।
তিনি বলেন, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর মরদেহটি টুকরো করে ব্যাগে ভরে খালপাড়ে ফেলে রেখে গেছে। মরদেহের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
aliul / aliul
চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর
বিমান চলাচলকে বিলাসিতা নয়, প্রয়োজন হিসেবে দেখতে হবে
আদাবরে খালে পড়ে থাকা ব্যাগ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
ছয় মাসেই সরকারের নীতি ও বাস্তবায়নের গতিপথ বোঝা যায় : আনোয়ারউল্লাহ
প্রধানমন্ত্রীর সফর সফল করতে নিউইয়র্কে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা
পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি
সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক প্রতিবন্ধকতা নয় : আবদুস সালাম
সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম গঠন
সারা বছর খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম চালানোর নির্দেশ মাউশির
সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে
অস্ত্রসহ গ্রেপ্তার ‘টেস্টার মোবারক’, অর্থ পাঠাতেন সন্ত্রাসী ডেভিড ইমন
রেল ইঞ্জিন দ্রুত মেরামতে মহাব্যবস্থাপকের নির্দেশ