ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২৬ বিকাল ৬:৩৭

সুরের সঙ্গে পরিচয়টা হয়েছিল মায়ের কাছ থেকেই। মা যদিও শিল্পী ছিলেন না, কিন্তু গাইতেন দারুণ। মায়ের কাছ থেকে শুনে শুনেই গানে আগ্রহ জন্মে মিজান মাহমুদ রাজীবের। অতঃপর প্রাতিষ্ঠানিক শিক্ষাও গ্রহণ করেন।


২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর প্রথম আসরে অংশ নিয়েছিলেন রাজীব। হাজারো প্রতিযোগীকে টপকে দ্বিতীয় অর্থাৎ প্রথম রানারআপ হয়েছিলেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গানই করে চলেছেন দুই দশকের বেশি সময় ধরে।

অবশেষে তিনি প্রথমবার গাইলেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। অনুষ্ঠানটির নতুন পর্ব ধারণ করা হয়েছে জামালপুরে। রাজীবের বাড়িও সেখানে। সেই সূত্রে তিনি গেয়েছেন ইত্যাদিতে। আর এই গান তার ক্যারিয়ার ও জীবনে অত্যন্ত বিশেষ। উচ্ছ্বাস-আবেগে জানালেন নেপথ্যের কারণ।


রাজীব জানান, ছোটবেলায় যখন বিটিভিতে ‘ইত্যাদি’ দেখতেন; তখন ভাবতেন, সরাসরি কখনো একদিন এই অনুষ্ঠান দেখবেন। রাজীব বলেন, “একটা পর্বে এন্ড্রু কিশোর দাদা গান গাইলেন। অনুষ্ঠান শেষে, আমার মা বললেন, ‘আমার ছেলেও বড় হলে একদিন ইত্যাদিতে গান গাইবে ইনশাআল্লাহ।’ মা, তোমার স্বপ্ন আজ পুরণ হয়েছে। তুমি বেঁচে থাকলে বাবার সঙ্গে তুমিও আমাদের গান উপভোগ করতে পারতে।”


‘ইত্যাদি’তে গান করার প্রসঙ্গ টেনে এর প্রাণভোমরা হানিফ সংকেতকে কৃতজ্ঞতা জানান রাজীব। তিনি বলেন, “দুই বছর আগে আমার গান শুনে হানিফ সংকেত বলেছিলেন, ‘জামালপুরে যখন ইত্যাদি হবে, তখন তোমার গান নিশ্চই থাকবে।’ তিনি কথা রেখেছেন। আসলে হানিফ সংকেত এক কথার মানুষ। তার গুণের কথা বলে শেষ করা যাবে না। ৩০-৩৫ বছর ধরে একটা ম্যাগাজিন অনুষ্ঠান চালানো আর তার জনপ্রিয়তা সবার উপরে ধরে রাখা কোনো সহজ কাজ না। তিনি যে কি পরিমাণ পরিশ্রম করেন, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না।”


রাজীব জানান, জামালপুরের লাউচাপড়ায় ‘ইত্যাদি’র এই পর্ব ধারণ করা হয়েছে। তবে কবে নাগাদ এটি প্রচার হবে, তা এখনো জানানো হয়নি।

aliul / aliul

‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’

নীনা গুপ্তাকে আপত্তিকর প্রশ্ন, কড়া জবাব অভিনেত্রীর

মৌমিতা-নাফিসের গানে পর্দায় ফিরল নব্বই দশকের প্রেম

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ তারকা!

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

১৭ বছর পর একসঙ্গে অক্ষয়-সাইফ, এরপরও জমল না ‘হাইওয়ান’

গিটারিস্ট কমলের স্মৃতিচারণ, সঙ্গে কারা?

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

আমি এই পরিবর্তনের জন্য প্রস্তুত: সামান্থা রুথ প্রভু

সিডনিতে একসঙ্গে জেমস-রূপম, ‘গুরু’র সাক্ষাতে উচ্ছ্বসিত ‘ফসিলস’ তারকা

‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?

‘রণডঙ্কা’ মঞ্চায়নে উঠে এলো কৃষক বিদ্রোহের ইতিহাস

আট বিভাগে শুরু হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব