উত্তরখানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮
রাজধানীর উত্তরখানে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গ্রেপ্তার ৮ নেতাকর্মীর নাম জানা যায়নি।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান রাত ১ একটা ৪০ মিনিটে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোপনে মিটিং করার সময় যুবলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় অজ্ঞাতনামা অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যায় বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের নাম জানতে চাইলে তিনি বলেন, মামলা নিয়ে ব্যস্ত আছি এ বিষয়টি পরে জানানো হবে।
aliul / aliul
‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের সাক্ষাৎ
আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার
জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা
ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি
এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ
মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার
সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল
ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪