ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৪০


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২৬ দুপুর ১:১৯

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল (শনিবার) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

মো. আকতার হোসেন জানান, রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশগ্রহণকারী এই ৪০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর আগে, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১–এর ভোলা মসজিদের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েক’শ নেতা-কর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিলে কয়েক’শ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। আর মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন বলেন, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১–এর ভোলা মসজিদের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করা হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

তিনি আরও বলেন, সে সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেখান থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।

aliul / aliul

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৪০

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই

বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ল, চাপে ভোক্তা

আট বিভাগেই বৃষ্টির আভাস

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

নিবন্ধিত প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনে আহ্বান ইসির

‘চাঁদা দেব না’ বলায় বাসায় ঢুকে যুবককে গুলি, গুলিবিদ্ধ ঢামেকে ভর্তি

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড

উত্তরখানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বিমান চলাচলকে বিলাসিতা নয়, প্রয়োজন হিসেবে দেখতে হবে