ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৪২ হাজার প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১০:৪১

দ্বিতীয় ধাপের ৮৪৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪১ হাজার ৭৯০ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ হাজার ৮০, সংরক্ষিত সদস্য পদে ৯ হাজার ৫৬১ জন এবং সদস্য পদে ২৮ হাজার ১৪৯ জন প্রার্থী হয়েছেন। রবিবার (১৭ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। আগামী ১১ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে মনোনয়নপত্র দাখিল হয়েছে ৮৪৬টিতে। দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ধাপের ৮৪৬টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ হাজার ৮০জন। তাদের মধ্যে ২ হাজার ৬৫৫ জনই স্বতন্ত্র। বাকিরা ১৭টি রাজনৈতিক দলের। এ নির্বাচনে ৮৩৮টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৭টিতে এবং রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার একটিতে এ দলটির কোনও প্রার্থী নেই। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে এসব ইউপিতে চেয়ারম্যান প্রার্থী উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টির ১০৭, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৬৮, জাপা-জেপির ৩, জাকের পার্টির ৪৯, জাতীয় সমাজতান্ত্রিক দলের ২৬ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ৫ জন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। অন্যান্য দলগুলোর ২ থেকে ৫ জন প্রার্থী হয়েছেন। বিএনপির কেউ এ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দেননি। 

ইসি জানিয়েছে, জমা পড়া মনোনয়নপত্র আগামী ২১ অক্টোবর বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। বাছাইয়ে বাতিল বা গ্রহণ হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। ২৫ অক্টোবরের মধ্যে আপিল নিষ্পত্তি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচার শুরু ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর।

জামান / জামান

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী‌ কল‌্যাণে চি‌ঠি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত

কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান

​ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা