ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ব্রাজিলিয়ান কৌটিনিওর ওপর সবসময়ই ভরসা ছিল কোম্যানের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১১:৩০

বড় আশা নিয়েই লিভারপুল থেকে ব্রাজিলিয়ান কৌটিনিওকে নিয়ে এসেছিল বার্সেলোনা। কিন্তু দলটির হয়ে আলো ছড়াতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে বেশির ভাগ সময়ই তার ইনজুরিতে কেটেছে মাঠের বাইরে। 

শুক্রবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানের জয় পায় বার্সেলোনা। ম্যাচে বদলি হিসেবে নেমে এক গোল করেন কৌটিনিও। ভ্যালেন্সিয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে বার্সা কোচ কোম্যান বলেছেন, কৌটিনিওর ওপর সবসময়ই ভরসা ছিল তার।

তিনি বলেছেন, ‘ সে যখন মাঠে নামে এটা খুব ভালো ছিল। তার স্বাধীনতা থাকায় আমরা ম্যাচটা আরও ভালো নিয়ন্ত্রণ করতে পেরেছি। সে জানে কীভাবে গোল করতে হয়। সে খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কারণ আমার সবসময়ই কৌটিনিওর ওপর বিশ্বাস ছিল। শারিরীকভাবে সে দিন দিনই ভালো হচ্ছে।’

এই ম্যাচে ডি বক্সে ফাতিকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। এই পেনাল্টি নিয়ে কোম্যান বলেছেন, ‘আপনার দ্বিধা থাকতেই পারে পেনাল্টি কি না এ নিয়ে। রেফারি বাঁশি বাজিয়েছে, ভিএআরেরও দরকার হয়নি। তাই এটা পেনাল্টিই।’

এই ম্যাচে অভিষেক হয়েছে সার্জিও আগুয়েরোর। তাকে নিয়ে কোম্যান বলেছেন, ‘সে খুব ‍গুরুত্বপূর্ণ খেলোয়াড় মান ও অভিজ্ঞতার দিক থেকে। আমরা তাকে সময় দিতে চাই আর সে দলকে সাহায্য করার জন্য শারিরীকভাবেও উন্নতি করছে। এটা মানের নয়, ফিটনেসের ব্যাপার।’

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব