বিক্রি করার জন্য মেসির জার্সি নেইনি
লিওনেল মেসি সবার জন্যই বিস্ময়ের একজন। প্রতিপক্ষের ফুটবলারদেরও মুগ্ধ করে চলেন পায়ের জাদুতে। তার একটি নমুনা দেখা গেল কয়েক দিন আগে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।
এই ম্যাচের পর লিওনেল মেসির সঙ্গে জার্সি বদল করেন পেরুর ফুটবলার মিগুয়েল ট্রাগো। ম্যাচে হেরে যাওয়ার দুঃখ থাকলেও মেসির জার্সি পাওয়ায় খুশি তিনি। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, অলঙ্কার হিসেবে জার্সি সাজিয়ে রাখবেন নিজের ঘরে।
তিনি বলেছেন, ‘লিওর জার্সিটা নিজের কাছে রাখতে পারাটা সেরা ব্যাপার। ম্যাচ হেরে আমি হতাশ কিন্তু মেসির জার্সি পেয়ে খুশি। মেসি পৃথিবীর সেরা খেলোয়াড়। তার জার্সি পাওয়াটা গর্বের। আমি এটাকে ফ্রেম করে অলঙ্কার হিসেবে ঘরে সাজিয়ে রাখবো।’
মেসির জার্সি বিক্রি করবেন কি না এমন প্রশ্নের জবাবে স্পষ্ট না বলে দিয়েছেন ট্রাগো। সেইন্ট এথেইনিয়ার হয়ে আগামী মাসেই পিএসজির বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তার। এই ম্যাচে আবারও মেসির জার্সি চাইবেন বলে জানিয়েছ্নে পেরুর এই ফুটবলার।
তিনি বলেছেন, ‘কোনোভাবেই না। আমি জার্সিটা আমার জন্য নিয়েছি। আমার টাকার দরকার নেই। নভেম্বরের ২৮ তারিখ পিএসজির বিপক্ষে আমাদের ম্যাচ আছে। আশা করি আমি তার মুখোমুখি হবো। দেখি আরেকটা নেওয়া যায় নাকি।’
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়