ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সাতকানিয়ায় পিচ্চি জাহেদ হত্যা : ১০ আসামি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৯-২০২৬ দুপুর ১১:৩১

চট্টগ্রামের সাতকানিয়ায় জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদ (৩৫) হত্যা মামলার ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট রাতে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নে জাহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর মামলার আসামিরা এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে জেলা পুলিশের একটি বিশেষ দল। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে জাহিদুল ইসলাম বাজালিয়া থেকে বন্ধু মোহাম্মদ ওয়াহিদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় গ্রামের ফরিদ সওদাগরের দোকানের সামনে তারা পৌঁছালে একদল ব্যক্তি সড়কে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় হামলাকারীরা জাহিদুলকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার বন্ধু ওয়াহিদও গুরুতর আহত হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে উপজেলার কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পাঁচ দিন পর নিহতের পরিবারের পক্ষ থেকে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

নিহত জাহিদুল ইসলাম পুরানগড় ইউনিয়নের পাঁচঘরিয়াপাড়া এলাকার নুরুল ইসলাম ওরফে সর্বহারা নূরুর ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে হত্যা, অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে পুরানগড় এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৫টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ১০৪টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় ফিরেছিলেন।

aliul / aliul

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর