ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করে।
হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান করে এই কমিটি করা হয়।
অন্য সদস্যরা হলেন- হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দীন খান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে এক শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
পরে রাতে ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং রুদ্ধদ্বার বৈঠক করেন। অগ্নিকাণ্ডের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তাদের কেউ পদদলিত হয়ে মারা গেছেন-এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।
তাদের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে পরিবার নিশ্চিত করেছে। অপর দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির।
aliul / aliul
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু, কপে পাটজাত পণ্যের গুরুত্ব
ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম-চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি
টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ
‘হয় বাঁচব, নয়তো দাবি বাস্তবায়ন হবে’
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান সড়কমন্ত্রীর
চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০
পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল ঢাকায় আটক