জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু, কপে পাটজাত পণ্যের গুরুত্ব
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের দেওয়া ভাষণে জলবায়ু পরিবর্তনের কথা থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি আগামী নভেম্বরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এ অংশ নিয়ে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পাটজাত পণ্যের উপকারিতাও তুলে ধরবেন তিনি বলে জানান তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ৮১তম জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশ জলবায়ু কূটনীতির মাধ্যমে কীভাবে ন্যায্যতা আদায় করবে তা নিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, আগের যে সরকার ছিল বাংলাদেশে সেই সরকারের কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল না। আমাদের সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে বলেই প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয় জলবায়ু পরিবর্তনের ওপর একটি আলাদা উইং খুলেছে, যাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেডিকেটেডলি এই ইস্যু নিয়ে কাজ করতে পারে। আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।
তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের বর্তমান সভাপতি আমাদের পররাষ্ট্রমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন, যেটার মধ্যে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সবকিছু উঠে আসবে। বর্তমান সরকারের যে রাজনৈতিক প্রতিশ্রুতি এবং বাংলাদেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের যে অবস্থান সেটি প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে প্রতিফিলত হবে। জাতিসংঘে বাংলাদেশ যেন জলবায়ু ইস্যুতে একটি ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে তার অবস্থান করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
আগামী নভেম্বরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এ অংশ নেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কপ নিয়ে বাংলাদেশের পরিকল্পনার তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমাদের কপে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে, যেটা আমরা তুলে ধরতে চাই; জলবায়ু পরিবর্তনের কারণে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সেটাতে সবচেয়ে বেশি ভিকটিম হয় আমাদের নারী ও শিশুরা। যারা আমাদের অর্ধেকের বেশি জনসংখ্যা। তাদের জন্য আমাদের করণীয় কী, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সেটা আমরা তুলে ধরব। এ ছাড়া, আমরা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পাটজাত পণ্যের উপকারিতাও তুলে ধরব।
এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের পার্থক্য তুলে ধরে শামা ওবায়েদ বলেন, বিগত বিনা ভোটের সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য হচ্ছে, আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এটি প্রমাণ করেছেন। উনি বৃক্ষরোপণ কর্মসূচি এবং খাল খনন কর্মসূচি শুরু করেছেন, সেগুলো কিন্তু আমাদের জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য সহায়তা করছে।
aliul / aliul
প্রতিমন্ত্রীর বক্তব্যের পর অবস্থান পরিবর্তন ইসির
ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের বিষয়ে সরকারের বিশেষ কোনো বক্তব্য নেই
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু, কপে পাটজাত পণ্যের গুরুত্ব
ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না : মীর শাহে আলম
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম-চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি
টেকসই উন্নয়নে পারমাণবিক বিজ্ঞানকে কাজে লাগাতে চায় বাংলাদেশ
‘হয় বাঁচব, নয়তো দাবি বাস্তবায়ন হবে’
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান সড়কমন্ত্রীর
চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ