ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পরিসংখ্যান বলছে, এগিয়ে নেদারল্যান্ডস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-১০-২০২১ দুপুর ১১:৪৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ দিনের প্রথম খেলায় একে অপরের বিপক্ষে মাঠে নামছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। যে লড়াইয়ে নামার আগে আইরিশদের চেয়ে মানসিকভাবে একটু হলেও এগিয়ে আছে নেদারল্যান্ডস।

আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আয়ারল্যান্ডের অবস্থান ১২-তে, আর নেদারল্যান্ডসের ১৭। তবুও দলটি এগিয়ে থাকবে, কারণ টি২০ বিশ্বকাপে শেষ দুই দেখাতেই আইরিশদের নাস্তানাবুদ করেছিল ডাচরা। এ ছাড়া সবশেষ দেখাতেও জয়ের হাসি হেসেছিল নেদারল্যান্ডস।

 

দুই দলের আগের ১২ দেখায় জয়ের পাল্লা ভারী নেদারল্যান্ডসের দিকেই। ৭ জয় তাদের। বিপরীতে ৪ জয় পেয়েছে আয়ারল্যান্ড। জয়-হার ছাড়াও এই দুই দলের আরও কিছু পরিসংখ্যান পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো:

মোট ম্যাচ ১২
আয়ারল্যান্ডের জয় ৪
নেদারল্যান্ডসের জয় ৭
ফলহীন ১

দলীয় সর্বোচ্চ
আয়ারল্যান্ড: ১৮৯/৪, সিলেট ২০১৪
নেদারল্যান্ডস: ১৯৩/৪, সিলেট ২০১৪

দলীয় সর্বনিম্ন
আয়ারল্যান্ড: ১২৮, ডাবলিন ২০১৫
নেদারল্যান্ডস: ৮৬, দুবাই ২০১০

 

সর্বোচ্চ রান
আয়ারল্যান্ড: ২৪৫, কেভিন ও'ব্রায়েন (১২ ম্যাচ)
নেদারল্যান্ডস: ২৮৭, বেন কুপার (৯ ম্যাচ)

সেরা ইনিংস
আয়ারল্যান্ড: ৮৩, অ্যান্ড্রু বালবিরনি
নেদারল্যান্ডস: ৯১*, বেন কুপার

সর্বোচ্চ উইকেট
আয়ারল্যান্ড: ১৬, জর্জ ডকরেল (১১ ম্যাচ)
নেদারল্যান্ডস: ১৪, পল ফন মিকিরেন (৭ ম্যাচ)

সেরা বোলিং
আয়ারল্যান্ড: ৪/১৮, স্টুয়ার্ট থম্পসন
নেদারল্যান্ডস: ৪,/১১, পল ফন মিকিরেন

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব